

দেলদুয়ারে উপজেলা প্রতিনিধি :
টাঙ্গাইলের দেলদুয়ারে দেলদুয়ার সদর ইউনিয়নের রুপসি,নলুয়া ও বোয়ালজান গ্রামের সমন্বয়ে বোয়ালজান মোড়ে আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আসন্ন নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক প্রতিমন্ত্রী এড. তারানা হালিম বলেন,
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও জামাতের সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের স্মার্ট বাংলাদেশ বিনির্মান ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে, জাতীয় স্বার্থে নৌকা প্রতিকে ভোট দিয়ে ভুমিকা রাখা আমাদের ঈমানী দায়িত্ব।
সবশেষে তিনি সারাদেশ ব্যাপী সরকারের বিস্তর উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে।
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শরিফুজ্জামান শরীফের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগ নেতা ফজলে রাব্বি বাদশাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য আবুল কালাম আজাদ মঈন সিদ্দিকী , ডাক্তার জাকিয়া ইসলাম দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম সেন্টু , যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মোর্শেদ সহ সহযোগী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।




Daily Aporadh Prokash