জাতীয়রাজনীতিসংস্কৃতি

দেলদুয়ারে মুক্তিযোদ্ধাদের সাথে জেলা প্রশাসকের মত বিনিময় সভা

মোহাম্মদ বাবলু মিয়া দেলদুয়ারপ্রতিনিধি :

টাঙ্গাইলের দেলদুয়ারে বীর মুক্তিযোদ্ধাদের সাথে নবাগত জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম মতবিনিময় সভা করেছেন। মঙ্গলবার দেলদুয়ার উপজেলা অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.সামছুল হক, বীর মুক্তিযোদ্ধা আশরাফুজ্জামান স্মৃতি, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, সাবেক জেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সাবেক সদর উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন তালুকদার, সাবেক দেলদুয়ার উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু তাহের বাবলু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button