জাতীয়রাজনীতিসংস্কৃতি

সাভারে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

সাভার প্রতিনিধিঃ
সাভারে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ২৫শে জানুয়ারি বৃহস্পতিবার সকালে সাভার পৌরসভার ৮নং ওয়ার্ডের রাজাশন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে সাভার পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হাজী মোঃ মনির পালোয়ান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ (সাভার – আশুলিয়া) এর সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজিব। সাভার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রব খাঁন সজিব এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাভার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এডভোকেট আব্দুল আউয়াল, সাভার উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক মিষ্টি চৌধুরী,
সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম রুবেল, সাভার পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলী আহমেদ পালোয়ান, সাভার পৌর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী জমির হোসন, সাভার পৌরছাত্র লীগের সাবেক সভাপতি আতাউর রহমান অভি, সাভার পৌর সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শফিউল বাশার, সাভার পৌর ছাত্রলীগের সভাপতি মাসুম দেওয়ান, সাভার পৌর যুবলীগ নেতা মোঃ রবিউল ইসলাম, পার্ক ভিউ স্কুল এন্ড কলেজ এর প্রধান শিক্ষক মোঃ আশরাফ আলীসহ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। এসময় প্রায় ৭’শত অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button