অন্যান্যরাজনীতিসংস্কৃতি

সংরক্ষিত নারী আসনে এমপি হলেন হাসিনা বারী চৌধুরী। 

গতকাল অনুষ্ঠিত আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডে সংরক্ষিত আসনে ৪৮ জন নারী প্রার্থীকে চূড়ান্ত করা হয়েছে। বিকেলে তাদের নাম ঘোষণা করা হয়।

এতে ঢাকার হাসিনা বারী চৌধুরীসহ ৪৮ জনের নাম ঘোষণা করা হয়। হাসিনা বারী চৌধুরী ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি ১,১৭,১৮ নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক  হিসেবে কাজ করে আসছেন।

গতকাল বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মনোনয়ন প্রত্যাশীদের নাম ঘোষণা করেন।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদের নির্ধারিত ৫০টি সংরক্ষিত আসনের মধ্যে ৪৮টি (দলীয় স্বতন্ত্রদের ১০টিসহ) পাবে আওয়ামী লীগ। এই ৪৮টি আসনের বিপরীতে ১৫৪৯ নারী আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন। বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে ৬-৮ ফেব্রুয়ারি প্রতিটি ৫০ হাজার টাকা মূল্যের মনোনয়ন ফরম বিক্রি করে দলের আয় হয়েছে ৭ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button