Uncategorizedরাজনীতিসংস্কৃতি

দেলদুয়ারে উপজেলা পরিষদের চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ ও মাসিক সাধারণ সভা

 

টাঙ্গাইল জেলা প্রতিনিধি

টাঙ্গাইলের দেলদয়ারে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণও প্রথম মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। নবনির্বাচিত চেয়ারম্যান মাহমুদুল হাসান, ভাইস চেয়ারম্যান মশিউর রহমান হৃদয় ও মহিলা ভাইস চেয়ারম্যান নাহিদা সুলতানা পলিকে বরণ করে নেন উপজেলা প্রশাসন। রোববার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. শাকিলা পারভীনের সভাপতিত্বে সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোস্তফা আব্দুল্লাহ্ আল-নূর, ওসি প্রদ্যুৎ সরকার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক, সদর ইউপি চেয়ারম্যান মো. মাসুদুজ্জামান খান প্রমূখ উপস্থিত ছিলেন। দায়িত্ব গ্রহণ শেষে উপজেলা পরিষদের প্রথম মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button