

বিপ্লব শেখ :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী এডভোকেট আব্দুস সালাম পিন্টুসহ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবিতে টাঙ্গাইল পৌর উদ্যানে সমাবেশ করা হয়েছে।
বৃহস্পতিবার (২২’আগস্ট) দুপুরে টাঙ্গাইল শহরের নিরালা মোড়ের আগে শহিদ স্মৃতি পৌর উদ্যানে এডভোকেট আব্দুস সালাম পিন্টু মুক্তি পরিষদ এর উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বাবু শ্যামল হোড়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন,টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ,সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম লিটন,
সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, সাধারণ সম্পাদক এজাজুল হক সবুজ,টাঙ্গাইল জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সালেহ মোহাম্মদ সাফি ইথেন, গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি, খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত ভিপি, পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান,উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম লেলিন তালুকদার,
সাদেকুল আলম খোকা, জিয়াউল হক শাহীন, দেওয়ান শফিকুল ইসলাম,প্রমুখ।
এসম বক্তারা বলেন, আব্দুস সালাম পিন্টু টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন।
তিনি শেখ হাসিনার ষড়যন্ত্রের স্বীকার হয়ে দীর্ঘ প্রায় আঠারোটি বছর যাবত বিনা কারনে জেলে আছেন। একুশে গ্রেনেড হামলার সঙ্গে সাবেক মন্ত্রী আব্দুস সালাম পিন্টু কোনো ভাবেই জড়িত ছিলেন না তাকে মিথ্যে অপবাদ দিয়ে ফাঁসানো হয়েছে।
তারা আরও বলেন,আব্দুস সালাম পিন্টু আমাদের টাঙ্গাইল বাসীর অহংকার তাকে নিয়ে আমরা গর্ব করি।
কারণ তাঁর মতো একজন সৎ ও আদর্শবান নেতা পাওয়া সত্যিই বড়ো ভাগ্যের বিষয়। তাঁর নামে কোনো অবৈধ টাকার ব্যাংক ব্যালেন্স বা দু’চারটা বাড়িও নেই।
অত্যন্ত সাদামাটাভাবে স্বাভাবিক জীবন যাপন করতেন তিনি।
শুধু তাই নয়, আব্দুস সালাম পিন্টুর সহধর্মিণী একজন আদর্শবান টিচার হওয়া সত্ত্বেও, তাঁকে বিনা কারনেই বারবার বদলি করানো হতো দেশের একপ্রান্ত থেকে আরেক প্রান্তে।
তাকে মানুষিক কষ্ট দেওয়া হতো প্রতিনিয়ত শুধু মাত্র সে সালাম পিন্টুর পরিবার বলে।
জয়পুরহাট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকার দায়িত্বে থাকা অবস্থায়, ফেসবুকে চাকরিবিধি পরিপন্থী পোস্ট দেওয়ার মিথ্যা অপবাদ দিয়ে বিনা বেতনে ০৫/০৯/২০২১ইং তারিখে অবসরে পাঠিয়ে দেওয়া হয়েছিল তাকে।
এবং গত ০৫/১০/২০২৩ ইং তারিখে তাঁর উপর আনিত অভিযোগ মিথ্যা প্রমানিত হওয়ায়।
বিজ্ঞ বিচারক, সাইবার ট্রাইব্যুনাল আদালত, রাজশাহী তাকে উক্ত মামলা হতে অব্যাহতি প্রধান করে সসম্মানে তার সাময়িক বরখাস্তকালকে কর্মকাল হিসেবে গণ্য করেন আদালত। এভাবেই মিথ্যা মামলা দিয়ে একটি আদর্শান পরিবারের প্রতি জুলুম করে আসছে আওয়ামী লীগ সরকার।
প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে নেতারা বলেন,(বর্তমান সরকার)আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার কাছে আমাদের আব্দুস সালাম পিন্টু ভাইয়ের মুক্তির জোর দাবি জানাচ্ছি।
অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন বক্তারা।
সমাবেশ বেলা ১০’টার দিকেই জেলার বিভিন্ন থানা ও এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশে জড়ো হয় নেতাকর্মীরা। বেলা সাড়ে এগারো টার মধ্যেই শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান কানায় কানায় ভরে গিয়ে পাশের সড়কগুলোতেও অবস্থান নিতে দেখা গিয়েছে নেতাকর্মীদের। মুহুর্তের মধ্যেই সমাবেশ এক জনসমুদ্রে রুপ নিয়েছিল টাঙ্গাইল পৌর উদ্যানসহ আশপাশের রাস্তা গুলো।




Daily Aporadh Prokash