Uncategorizedজাতীয়সংস্কৃতি

পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন, জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আলতাফ হোসেন স্যার।

 গাজীপুর প্রতিনিধি
আমরা গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে,  জাতীয় সাংবাদিক সংস্থা, প্রতিষ্ঠাতা ও বর্তমান কেন্দ্রীয় সভাপতি প্রবীন সাংবাদিক মুহম্মদ আলতাফ হোসেন স্যার আজ ১৪ই – অক্টোবর – ২০২৪ ইং রোজ সোমবার রাত ১০ঃ০০ ঘটিকায় মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
জন্মঃ
বিশিষ্ট সমাজসেবী মরহুম আবদুল কাদের ও মা আম্বিয়া খাতুনের জ্যেষ্ঠপুত্র মুহম্মদ আলতাফ হোসেন ১৯৪৭ সালের ২৭শে সেপ্টেম্বর বরিশাল জেলা বাকেরগঞ্জ উপজেলার আওতাধীন ১৪নং নিয়ামতি ইউনিয়ন ৪নং ওয়ার্ডের ঢালমারা গ্রামে জন্মগ্রহণ করেন।
শৈশব ও শিক্ষা জীবনঃ
বরিশালের প্রত্যন্ত গ্রামে জন্ম হলেও বাবার কর্মস্থল ঢাকায় বসবাস শুরু করেন শিশুকালেই। সেই সূত্রে কমলাপুর প্রাথমিক বিদ্যালয়, কায়েদে আজম কলেজ (বর্তমান শহীদ সোহরাওয়ার্দী কলেজ) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার শিক্ষা জীবন অতিবাহিত হয়।
কর্মজীবনঃ
বিশিষ্ট বেতার ব্যক্তিত্ব মুহম্মদ আলতাফ হোসেন ১৯৭০ সালের ১৬ই অক্টোবর তৎকালীন রেডিও পাকিস্তান ঢাকা কেন্দ্রে যোগ দেন। তিনি ঢাকা বেতারে সব ধরণের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বিভিন্ন কথিকা ও সংবাদ পর্যালোচনা লিখে তিনি সুনাম অর্জন করেন। ঢাকা বেতারের বার্তা বিভাগেও তিনি দীর্ঘদিন কাজ করেন। তিনি জাতীয় ভিত্তিক বার্তা প্রতিষ্ঠান এফএনএস (ফেয়ার নিউজ সার্ভিস) এর প্রধান সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন।
দীর্ঘ ৪৩ বছরের ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন “জাতীয় সাংবাদিক সংস্থা”র প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সভাপতি ” ও একজন নির্ভীক কলম যোদ্ধা হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।
মৃত্যুঃ
আজ মৃত্যুকালে তার বয়স ছিল ৭৮ বছর। তার মৃত্যুতে, জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি গাজীপুর মহানগর শাখা, গাজীপুর রিপোর্টার্স ইউনিটি এবং বাসন মেট্রো থানা প্রেসক্লাবের পক্ষ থেকে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
মরহুমের নামাজের জানাজা আগামীকাল ১৫ই – অক্টোবর – ২০২৪ ইং রোজ মঙ্গলবার যোহরের নামাজ শেষে মুগদা জিলপাড় মসজিদের সামনে অনুষ্ঠিত হবে।
মহান আল্লাহ্পাকের কাছে উনার আত্মার মাগফেরাত কামনা করছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button