কোচ-নির্বাচকদের একহাত নিলেন গম্ভীর


প্রতিভাবান ক্রিকেটাররা জাতীয় দল থেকে বাদ পড়ার পর তাদের দলে ফেরার যথাযথ ব্যবস্থা না করায় কোচ ও নির্বাচকদের ওপর চড়াও হয়েছেন গৌতম গম্ভীর।
ভারতের বিশ্বকাপজয়ী দলের সাবেক তারকা ক্রিকেটার গম্ভীর বলেন, কোচ-নির্বাচকরা কী কারণে রয়েছেন? শুধুমাত্র দল বাছাই করা বা অনুশীলনে থ্রো ডাউন করেই কি ওদের কাজ শেষ? পৃথ্বী শ’য়ের মতো প্রতিভাবান তারকারা যাতে জাতীয় দলে খেলার সুযোগ পায়, সেটাও তো ওদের দেখতে হবে।
ক্রিকেট থেকে অবসরে রাজনীতিতে অংশ নিয়ে সংসদ সদস্য হয়ে যাওয়া গম্ভীর আরও বলেন, সবাই জানেন পৃথ্বী শ কতটা প্রতিভাবান। ওকে সঠিক রাস্তা দেখানো টিম ম্যানেজমেন্টের কাজ। এ কারণেই তো ম্যানেজমেন্টকে রাখা।
ভারতের হয়ে ৬টি ওয়ানডে, ৫টি টেস্ট আর একটি মাত্র টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পান পৃথ্বি শ। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক রান করে যাচ্ছেন তিনি। সৈয়দ মুশক আলি ট্রফিতে ১৮২.৪২ স্ট্রাইক রেটে করেছেন ৩৩৬ রান।
পৃথ্বির প্রশংসা করে গম্ভীর বলেন, তার ফিটনেস এবং লাইফস্টাইল নিয়ে যদি টিমের কোনো সমস্যা থাকে, তাহলে সেটা ওর সঙ্গে ম্যানেজমেন্ট আলোচনা করুক। ওর কাছে পুরো বিষয়টা স্পষ্ট হওয়া দরকার। টিমে ওর অবস্থান কী, সেটা নিয়ে স্বচ্ছতা থাকা উচিত। যাদের টিম ইন্ডিয়ার গ্রুপে রাখা হবে তাদের ভালোভাবে মনিটর করা প্রয়োজন। কারণ একবার তাদের উপেক্ষা করা হলে, আরও নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
গম্ভীর বলেন, পৃথ্বি শ’য়ের মতো একজন প্রতিভা- যেভাবে ও আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেছিল, তাতে উচিত ওকে দলে ফেরানো। ও কোন ধরনের পরিবার থেকে উঠে এসেছে, কতটা চ্যালেঞ্জ নিয়ে এই জায়গায় পৌঁছেছে- সেই বিষয়টিও মাথায় রাখতে হবে।
ভারতের বিশ্বকাপজয়ী দলের সাবেক এই তারকা ওপেনার আরও বলেন, দেশের হয়ে খেলার জন্য যোগ্যতা অর্জনের সব মাপকাঠি-ফিটনেস হোক বা শৃঙ্খলাপরায়ণতা ঠিকঠাক হতে হবে। বিষয়টি উভয়মুখী হওয়া দরকার। তরুণ একজনকে যেমন টিম ম্যানেজমেন্টের উচিত পর্যাপ্ত সুযোগ দেওয়া।
গম্ভীর বলেন, পৃথ্বি যদি পরিশ্রম করে, আমরা সবাই জানি ও কতটা বিধ্বংসী হয়ে উঠতে পারে। ও দলকে ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে। ট্রেনার, টিম ম্যানেজমেন্ট, কোচ, নির্বাচক সবার উচিত এমন প্রতিভাকে সঠিক পথে ফিরিয়ে




Daily Aporadh Prokash