Uncategorizedঅন্যান্যখেলাধুলাসংস্কৃতি

ভেড়ামারায় বঙ্গবন্ধু সার্কেল নাইট ক্রিকেট টুনামেন্ট-২০২৩ শুভ উদ্বোধন অনুষ্ঠিত।

 

মো: লিটন উজ্জামান :-

আজ ৩ ডিসেম্বর রবিবার সন্ধ্যা সাড়ে ৭ ঘটিকার সময় ভেড়ামারা কাচারীপাড়াস্হ পৌর কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে বঙ্গবন্ধু সার্কেল নাইট ক্রিকেট টুর্ণামেন্ট ২০২৩ এর জমকালো শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।বর্ণিল আলোকসজ্জা আর আতশবাজী ও প্রচুর সংখ্যক দর্শক উপস্হিতিতে এ খেলার শুভ উদ্বোধন করেন ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সম্মানিত সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু।

চমৎকার ডেকোরেশন,পরিচ্ছন্ন মাঠ,স্বনামধন্য খেলোয়াড়দের অংশগ্রহণে অনুষ্ঠিত জম্পেস এ খেলায় অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু,সাধারণ সম্পাদক ও সাবেক পৌরমেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা,যুগ্ম সম্পাদক আলহাজ্ব মাহাবুব আলম বিশ্বাস,উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ জাকির হোসেন বুলবুল, পৌর আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল,ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ডাঃ আমিরুল ইসলাম মান্নান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি সোলাইমান মাষ্টার,উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি আহাদুজ্জামান রানা, যুগ্ম সম্পাদক আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান সোহাগ,চাঁদগ্রাম ইউপি যুবলীগের সাধারণ সম্পাদক কাবিবুল ইসলাম রনি,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলি হাসান সনি, আলমগীর হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল আলম প্রাইম প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button