জাতীয়রাজনীতি

ভূঞাপুরে অলোয়া ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল।

বিপ্লব হোসেন :
অলোয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অলোয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল হাসানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ওসমান গনির সঞ্চালনায়ঃ ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেন,
ফ্যাসিস্ট সরকারের পতনের পর, আল্লাহর রহমতে মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসে দীর্ঘ ১৭টি বছর পর আবার আমার প্রিয় ভূঞাপুর বাসীদের সাথে একত্রে ইফতার করতে পেরে আজকে আমি সত্যিই বড় আনন্দিত।
প্রিয় ভাইয়েরা আজকে আমাদের মনে রাখতে হবে বাংলাদেশকে নিয়ে কিন্তু নানামুখী ষড়যন্ত্রের শিকার হতে চলেছে। আমাদের এই বাংলাদেশকে অস্তিত্বহীন করার জন্য নানাভাবে চক্রান্তে ডাল পতা ছড়িয়ে দেওয়া হচ্ছে। আজকে এই রমজান মাসের মধ্যেই মহান আল্লাহ তায়ালার কাছে চাইতে হবে। হে আল্লাহ যেভাবে আপনি এই বাংলাদেশের স্বৈরাচার সরকারক মুক্ত করেছেন, ঠিক তেমনিভাবে সকল ষড়যন্ত্রকে ধ্বংস করে দিয়ে এই বাংলাদেশকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে বিশ্বের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াতে পারি, সেই তৌফিক যেন দেয় এটা আমাদের মহান আল্লাহ তায়ালার কাছে চাইতে হবে।
প্রিয় ভাই ও বোনেরা আমরা যারা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছি, এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি, ভোটের অধিকার ও গণতন্ত্রের অধিকার আদায়ের জন্য আন্দোলন করেছি। তাদের যেন বিভেদ না করি, আমরা যেন সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি। আজকে ঘাটান্দীর পলাশসহ যে সকল নেতাকর্মী ও ছাত্ররা আহত এবং নিহত হয়েছে, তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। যে কারণে আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, সেটি হচ্ছে এই দেশে একটি সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। ১৯৭৪ সালের দূর্ভিক্ষে মানুষ প্রাণ দেয় নাই, লুণ্ঠন করে নাই, কিন্তু গণতন্ত্রের জন্য বিভিন্ন সময়ে মানুষ প্রাণ দিয়েছে। তাই আমি মনে করি গণতন্ত্র প্রতিষ্ঠা করা অপরিহার্য হয়ে পড়েছে। সুতরাং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য একটি নির্বাচন দরকার। যাতে এদেশের মানুষ তাদের ভোট দিয়ে তাদের পছন্দের প্রতিনিধি বেছে নিতে পারেন এবং সরকার গঠন করতে পারেন সেই ব্যাবস্থা করা দরকার। একটি সুষ্ঠ, সুন্দর নিরপেক্ষ নির্বাচন হওয়া দরকার। যে ক্ষমতায় আসবে তাঁকেই আমরা স্যালুট দিব, কিন্তু জনগনের ভোট জনগনকেই দিতে হবে। জনগনের ভোটাধিকার ফেরত দেয়া এবং একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ করে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য প্রধান উপদেষ্টার কাছে আহ্বান জানাচ্ছি।

রবিবার (১৬ মার্চ) সন্ধ্যায় টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত ভারই দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের কাছে আবেদন জানাব, আপনারা সংস্কার করেন, আমরা আপনাদের সাথে আছি। কিন্তু দ্রুত সংস্কার শেষ করে একটি সুষ্ঠ নির্বাচনের রোডম্যাপ দিয়ে জনগনের ভোটাধিকার জনগনের কাছে ফেরত দিবেন, এবং একটি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন।

মানুষের মধ্যে অনেক ক্ষোভ আছে, দ্রব্যমুল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের দাম বৃদ্ধি পাচ্ছে, গ্যাসের দাম বৃদ্ধি পাচ্ছে, জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে, মানুষের ক্রয় ক্ষমতা তাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। এই বিষয়গুলো সরকারকে খেয়াল রাখতে হবে।
জনগনের ক্রয় ক্ষমতার মধ্যে জিনিসগুলো নিয়ে আসতে হবে, আওয়ামী লীগের দোসররা বিভিন্ন জায়গায় সন্ত্রাস, চাঁদাবাজি করে যাচ্ছে। তাদেরকেউ প্রতিরোধ করতে হবে।

দেশটা সুন্দর ভাবে চলে তার ব্যাবস্থা করতে হবে। সেই জন্য আমি মনে করি বিএনপির ভাইয়েরা, বিএনপির অঙ্গসংগঠনের ভাইয়েরা, আমাদের জনগনের আস্থা অর্জন করতে হবে। জনগনের ভালোবাসা অর্জন করতে হবে। জনগনের আস্থা এবং ভালোবাসার মধ্য দিয়ে আমরা তাদের পাশে থাকতে চাই।
আমি জেলে ছিলাম, আপনারাও জেলে ছিলেন। কেউ মুখ খুলতে পারেন নি। কেউ অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারেন নাই। আমি মনে করি আপনারাও এক প্রকার জেলে ছিলেন। একটি আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন হয়েছে।

আমি কোনদিন কল্পনাও করিনি যে আপনাদের সাথে মিলিত হবো। কবে মৃত্যুবরণ করবো কবে ফাঁসির কাস্টে ঝুলবো এর মধ্য দিয়ে আমার কয়েকটি বছর কেটে গেছে। কিন্ত আল্লাহর রহমতে মুক্তি লাভ করেছি।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষনা দিয়ে দেশকে স্বাধীন করেছিলেন। ১৯৭৪ সালের দূর্ভিক্ষে মানুষ খেতে পায় নাই, কলা পাতায় মানুষ দাফন করা হতো। সেই সময় তিনি দেশকে রক্ষা করেছিলেন। দেশের আনাচে কানাচে উৎপাদন ব্যাবস্থা দ্বিগুন তিনগুন করার পরিকল্পনা করেছিলেন। খাল খনন প্রকল্প কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের কৃষি উৎপাদন ব্যবস্থা দ্বিগুন থেকে দ্বিগুনত্বর করেছিলেন। তলাবিহীন ঝুড়ি থেকে শক্তিশালী বাংলাদেশে পরিনত করার চেষ্টা করেছিলেন। কৃষি উৎপাদন বাড়ানোর সাথে সাথে শিল্প ব্যবস্থার বিপ্লব ঘটিয়েছিলেন।
এসময় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌর বিএনপি’র সাধারন সম্পাদক লুৎফর রহমান গিয়াস যুবদলের আহ্বায়ক জুলহাস,সাবেক চেয়ারম্যান নুরুল আমিন নান্নু, উপজেলা বিএনপির সহসভাপতি ফরহাদুল ইসলাম শাপলা, অলোয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শফিকুল ইসলাম হাসান প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button