অপরাধআইন – আদালতরাজনীতি

খালেদা জিয়াকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য, আশুলিয়ায় ইমাম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় এক ইমামকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। এ ঘটনায় সাইবার নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১১টার দিকে গ্রেপ্তার আসামিকে আশুলিয়া থানা থেকে ঢাকার আদালতে পাঠানো হয়। এর আগে, সোমবার রাতে বরিশালের উজিরপুরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন।

গ্রেপ্তারকৃত মুফতি এবাদুল ইসলাম ফরিদী বরিশাল জেলার উজিরপুর থানার সালতা হাওলাদার বাড়ির আব্দুল হক হাওলাদারের ছেলে। তিনি আশুলিয়ার শ্রীখন্ডিয়া নূর জামে মসজিদের ইমাম হিসেবে কর্মরত।

পুলিশ জানায়, ৫ এপ্রিল ব্লগার পিনাকী ভট্টাচার্যের একটি পোস্টে ওই ইমাম তার ফেসবুক আইডি থেকে কমেন্ট বক্সে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এই বিষয়টি দলের নেতাকর্মীদের নজরে আসলে তারা থানায় একটি মামলা করেন। সেই মামলার প্রেক্ষিতে রাতে বরিশালের উজিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে আশুলিয়া থানায় নিয়ে আসা হয়।

মামলার বাদী আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি আতাউর রাহিম এজাহারে উল্লেখ করেন, গত ৫ এপ্রিল ওই ইমাম তার ফেসবুক আইডি থেকে একটি পোস্টের কমেন্ট বক্সে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। ওই কমেন্ট নিয়ে দলের নেতা-কর্মীদের মাঝে ক্ষোভ ও ভাবমূর্তি ক্ষুন্ন হয়। এ কারণে তিনি এই ঘটনায় আশুলিয়া থানায় একটি সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন জানান, মামলার পর পর তাকে ধরতে বরিশালে একটি টীম পাঠিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button