খেলাধুলা

এলএফএল লিজেন্ডস একাদশ বনাম এলএফএল গ্যাং স্কোয়াড একাদশ শ্বাসরুদ্ধকর ম্যাচ অনুষ্ঠিত

 

ডেস্ক রিপোর্টঃ

আজ ১৩-অক্টোবর-২০২৫ ইং রোজ সোমবার রাত ১০:০০ ঘটিকায় গাজীপুর মহানগরের জয়দেবপুর থানার অন্তর্গত চাপুলিয়া চৌরাস্তা সংলগ্ন ন্যাশনাল স্টেডিয়ামে আনুষ্ঠানিক ভাবে এলএফএল লিজেন্ডস একাদশ বনাম এলএফএল গ্যাং স্কোয়াড একাদশের শ্বাসরুদ্ধকর ফুটবল ম্যাচটি শুরু হয়। উভয় দলের ছিল ৯ জন করে বাছাইকৃত খেলোয়াড় মনমুগ্ধকর খেলা উপহার দিয়েছেন উভয় দল। তারা খেলার শুরুতেই নিজেদের মধ্যে শলাপরামর্শ করে নেয়।

এলএফএল লিজেন্ডস একাদশ কে খেলার শুরুতেই ১১ মিনিটে প্রথম গোল দিয়ে এগিয়ে থাকেন এলএফএল গ্যাং স্কোয়াড একাদশ এরপর উভয় দল সমানে সমান লড়ে যায় কিন্তু খেলার প্রথম অর্ধে আর কোন গোলের দেখা পায়নি কোন দল কিন্তু শেষ অর্ধে যখন খেলা ১২ মিনিটে গড়ায় তখন প্রথম অর্ধে এলএফএল গ্যাং স্কোয়াড একাদশের দেয়া গোলটি পরিশোধ করেন এলএফএল লিজেন্ডস একাদশ ০১ – ০১ এ সমতায় ফিরে আসে খেলা। এরপর চলে উভয়ের মধ্যে শ্বাসরুদ্ধকর খেলা, মরিয়া হয়ে ওঠে উভয় দল আবার ও গোল দেয়ার জন্য এসময় একটি গোল যেন উভয় দলের জন্য সোনার হরিণ হয়ে যায়।

কিন্তু তাকে আর খুঁজে পাওয়া গেল না তবে খেলা যখন শেষ প্রান্তে ঠিক তার ০৪ মিনিট পূর্বে দেখা মিলল সেই সোনার হরিণের এলএফএল গ্যাং স্কোয়াড একাদশ’কে দ্বিতীয় গোল দিয়ে এগিয়ে যায় এলএফএল লিজেন্ডস একাদশ। তাদের মনে তখন একটা প্রফুল্লতা ফিরে আসে।এদিকে কৌশলী চেষ্টা চালিয়ে যায় এলএফএল গ্যাং স্কোয়াড একাদশ গোলটি দ্রুত পরিশোধ করতে অন্যদিকে সচেতন অবস্থায় খেলে যায় এলএফএল লিজেন্ডস একাদশ কিন্তু দুশ্চিন্তা থেকেই যায় কখন যেন পরিশোধ করে দেয় তাদের দ্বিতীয় গোলটি এলএফএল গ্যাং স্কোয়াড একাদশ।

অবশেষে পারল কি এলএফএল লিজেন্ডস একাদশের সেই গোল পরিশোধ করতে এলএফএল গ্যাং স্কোয়াড একাদশ।অপেক্ষা প্রহর যেন কাটছেই না।গ্যালারিতে জনতা যেন নিস্তব্ধ হয়ে গেল কি হতে যাচ্ছে খেলার ফলাফল। উভয় টিমের জন্য শেষ ০৪ মিনিট ছিল যেন এক যুদ্ধক্ষেত্র কিন্তু সেই সোনার হরিণের দেখা আর পেল না এলএফএল গ্যাং স্কোয়াড টিম খেলার সময় যখন একেবারেই শেষ প্রান্তে তখন ফলাফল বোর্ডে চোখ রাখতেই দেখা গেল এলএফএল গ্যাং স্কোয়াড টিম ০১ এবং এলএফএল লিজেন্ডস টিম ০২ গোল দিয়ে এগিয়ে রয়েছেন ঠিক তখনই রেফারির বাঁশি বাজিয়ে এলএফএল লিজেন্ডস টিম কে বিজয়ী ঘোষনা করে খেলার সমাপ্তি করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button