

বিপ্লব হোসেন :
প্রখ্যাত কবি, বীর মুক্তিযোদ্ধা ও একুশে পদকপ্রাপ্ত বুদ্ধিজীবী আল মুজাহিদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী এডভোকেট মো. আব্দুস সালাম পিন্টু।আজ শুক্রবার (১৯ জুন) এক শোকবার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।শোকবার্তায় এডভোকেট পিন্টু বলেন, কবি আল মুজাহিদী শুধু সাহিত্য অঙ্গনেই নন, এদেশের রাজনৈতিক ইতিহাসেরও এক উজ্জ্বল নক্ষত্র। টাঙ্গাইলের গোপালপুরের কৃতি সন্তান এই গুণী ব্যক্তিত্ব তৎকালীন পাকিস্তান আমলে অত্যন্ত তুখোড় ও জনপ্রিয় ছাত্রনেতা ছিলেন।বাংলাদেশি জাতীয়তাবাদের চেতনাসমৃদ্ধ এই বুদ্ধিজীবীর মৃত্যুতে দেশ একজন প্রকৃত দেশপ্রেমিককে হারালো মন্তব্য করে তিনি আরও বলেন, “বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এই ছাত্রনেতার সাথে মুক্তিযুদ্ধকালে ও স্বাধীনতা-পরবর্তীতে আমার অনেক স্মৃতি জড়িত। পারিবারিকভাবেও আমাদের মধ্যে আত্মিক সম্পর্ক ছিল।”তার মৃত্যুতে নিজে ভীষণ মর্মাহত ও শোকাভিভূত উল্লেখ করে সাবেক এই উপমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং পরম করুণাময় আল্লাহতায়ালা যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন— এই প্রার্থনা করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি তিনি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।



Daily Aporadh Prokash