

এইচ এম মাহমুদ হাসান, উত্তরা।
রাজধানী উত্তরার ইহসানুল উম্মাহ তাহফিজ মাদরাসা অডিটোরিয়ামে ‘ইসলামী সমাজ গঠনে মাহে রমজানের ভুমিকা’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।
আজ রবিবার (৯ এপ্রিল’২৩) সন্ধ্যায় ইহসানুল উম্মাহ তাহফিজ মাদরাসার নির্বাহী পরিচালক হাফেজ মাওলানা মুফতি মুহাম্মাদ ইমাম হোসাইনের সভাপতিত্বে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
উত্তরা ১৫ নং সেক্টর বেপজা কোয়ার্টার মসজিদের খতিব ও ইসলামী আলোচক মুফতি শাহ আলম ফয়জুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, গোলাম মোস্তফা জামান,
দৈনিক সকালের সময়ের প্রতিবেদক ও প্রেজেন্ট নিউজের সহ-সম্পাদক এইচ এম মাহমুদ হাসান, মাওলানা হুমায়ুন কবির, মাওলানা হাবিবুর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইহসানুল উম্মাহ তাহফিজ মাদরাসার শিক্ষক, হাফেজ আব্দুল আজিজ, মাস্টার আলী আকবর, হাফেজ মাওলানা মনিরুল হাসান প্রমুখ।




Daily Aporadh Prokash