আশুলিয়ায় ফুটপাতে অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ অভিযান


নিজেস্ব প্রতিবেদকঃ
আশুলিয়ায় ফুটপাতে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে অভিযান পরিচালনা করেছেন সাভার হাইওয়ে থানা পুলিশ । গত ২১ জুন (বুধবার) সকাল থেকে সন্ধা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন এবং গত (শুক্রবার) সন্ধা পর্যন্ত অব্যাহত রেখেছেন।
আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের দুই পাশে নবীনগর হইতে শ্রীপুর পর্যন্ত গত তিন দিনে সরকারি রাস্তা দখল করে গড়ে ওঠা প্রায় এক হাজারের মত অবৈধ দোকানপাট উচ্ছেদ করেন। স্থানীয়রা জানায়, অভিযান পরিচালনা করে চলে যাওয়ার ১/২ ঘন্টার মধ্যেই আবারও পূর্বের চিত্রে ফিরে আসে অবৈধ দখলদাররা। ওনারা আরো বলেন,স্থায়ী ভাবে আইনানুগ ব্যবস্থার মাধ্যমে জেল জরিমানা ও শাস্তির বিধান যথাযথ প্রয়োগ থাকলে হয়তো আর ফুটপাতে দোকান বসবে না।
এ বিষয়ে সাভার হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আজিজ বলেন, এই নবীনগর-চন্দ্রা মহাসড়কের ফুটপাতে একাধিকবার অভিযান পরিচালনা করে অবৈধ দোকানপাট উচ্ছেদ করে আসছি। স্থানীয় প্রভাবশালীদের মাধ্যমে ফুটপাতে দোকান বসিয়ে বার বার ফুটপাত দখল করে চলছে অবৈধ দখলদাররা । আমাদের এই অভিযান নিয়মিত অব্যহত থাকবে । আমরা ফুটপাত দখল মুক্ত রাখবো যাতে আসছে ঈদুল আযহাতে ঘরমুখী মানুষদের কোনো ধরনের অসুবিধা না হয়।


Daily Aporadh Prokash