গাজীপুরে পালিত হয়েছে পুলিশ মেমোরিয়াল ডে।

জেলা প্রতিনিধি গাজীপুর
কর্তব্যের তরে, করে গেলে যাঁরা, আত্মবলিদান-প্রতিক্ষণে স্মরি, রাখিব ধরি, তোমাদের সম্মান’ স্লোগানে স্লোগানে গাজীপুরে পালিত হচ্ছে পুলিশ মেমোরিয়াল ডে।
বুধবার (১ মার্চ) সকালে গাজীপুর মেট্রোপলিটন কর্তৃক জিএমপির সদর থানা কমপ্লেক্সে আয়োজিত পুলিশ মেমোরিয়াল ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম বিপিএম বার, পিপিএম।
এসময় তিনি আরো এরপর নিহত পুলিশ সদস্যের পরিবারের সদস্যদের সাথে বিনিময় করেন প্রদান করেন। জিএমপি পুলিশ কমিশনার মহান স্বাধীনতার সংগ্রামসহ দেশের বিভিন্ন আন্দোলন সংগ্রামে বহু পুলিশ সদস্য জীবন দান করেছেন।
তাদের এই আত্মত্যাগের প্রতি আমরা কৃতজ্ঞ। এসময় তিনি শোকসন্তপ্ত পরিবারকে সান্তনা প্রদান করেন। পরিবারে সান্তনা প্রদান করেন এবং দায়িত্বরত অবস্থায় মৃত্যুবরণকারী পুলিশ সদস্যদের জন্য দুঃখ প্রকাশ করেন।
পরিবারের সদস্যদের বিপদে আপদে পাশে থাকার আশ্বাস প্রদান করে নিহতদের সন্তান ও পরিবার যাতে ভালো থাকে সেই কামনা করেন। পরিশেষে দেশবাসীর জন্য শান্তি কামনাা করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ কমিশনার জিয়াউল হক, অতিরিক্ত কমিশনার (অপরাধ) দেলোয়ার হোসেন, সিআইডির বিশেষ পুলিশ সুপার রিয়াজুল হক, নিহতদের পরিবারের পক্ষ থেকে তারাপদ সিকদারের ছেলে তাপস কুমার সিকদার। পুলিশ মোমোরিয়াল ডে অনুষ্ঠানের শুরুতে নিহত পুলিশ সদস্যদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
পরে সড়ক দুর্ঘটনাসহ বিভিন্নভাবে নিহত সাতজন পুলিশ কর্মকর্তার পরিবারকে উপহার সামগ্রী তুলে দেন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম।
অনুষ্ঠানে জিএমপির উপকমিশনার, বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুলিশ কমিশনার নিহত পুলিশ পরিবারের পাশে থেকে সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, পুলিশ সব সময় যুদ্ধ করে যাচ্ছে সন্ত্রাসের বিরুদ্ধে, শত্রুর বিরুদ্ধে। দেশের গণতন্ত্র, সমাজতন্ত্র রক্ষায় কাজ করে যাচ্ছে পুলিশ।



Daily Aporadh Prokash