জাতীয়রাজনীতি

‘১৯ শে মার্চ কে জাতীয় দিবস হিসেবে চাই’

লিজা গাজিপুরঃ-

আজ ১৯ শে মার্চ রোজ রবিবার ২০২৩ বিকাল তিনটায় গাজীপুর চৌরাস্তা জাগ্রত চৌড়ুঙ্গীর পাদদেশে অনুষ্ঠিত হলো জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা বেঁচে আছেন যতদিন মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে চাই ততদিন ও ১৯ শে মার্চ কে জাতীয় দিবস হিসেবে চেয়ে শীর্ষক আলোচনা ও পথসভা অনুষ্ঠিত।

আন্তর্জাতিক ভাষা আন্দোলন পরিষদ স্বেচ্ছাসেবী সংগঠন এর ধারাবাহিক আয়োজন আজ দ্বিতীয় কর্ম সূচি এসময় উপস্থিত থেকে বক্তব্য দেন সংগঠনের সভাপতি গাজীপুর সিটি মেয়র পদপ্রার্থী শাহ্ সুলতান আতিক মাহমুদ সহ সভাপতি ওমর ফারুক যুগ্ম মহাসচিব কিশোরগঞ্জ ১ আসনের সাংসদ সদস্য পদপ্রার্থী জাহাঙ্গীর আলম আইন বিষয়ক সম্পাদক গাজীপুর ৩ এর সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট নূরনবী সরদার, ঢাকা ১৯ আসনের সাংসদ পদপ্রার্থী নূরুল আমিন সংগঠনের যুগ্ম সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় আলমগীর ওয়েসি মোঃ মানিক,মোঃ শেখ সাইফুল মোঃ মাসুদ মোঃ আতিকুল ইসলাম।মোঃ হাবিবুর রহমান, মাওলানা শফিকুল ইসলাম ও আন্তর্জাতিক ভাষা আন্দোলন পরিষদের অন্যতম নারী নেত্রী, মাহমুদা আফরোজ (লিজা) সংগঠনের বিভিন্ন ইউনিটের সদস্য নেতাগণ।

বক্তব্যে বক্তৃতারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধুর বাংলাদেশ।

তাই যতদিন বঙ্গবন্ধু কন্যা বেঁচে আছেন তাকে মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে চাই ও মহান মুক্তিযুদ্ধের ১৯শে মার্চ কে জাতীয় দিবস হিসেবে চেয়েছেন।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শাহ্ সুলতান আতিক মাহমুদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button