অপরাধআইন – আদালতসারাদেশ

সাভারের আশুলিয়ায় আতিকুল ইসলাম আতিক (৫০) নামের এক গাড়ি চালককে হাত পা বেধে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃওরা

সাভারের আশুলিয়ায় আতিকুল ইসলাম আতিক (৫০) নামের এক গাড়ি চালককে হাত পা বেধে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃওরা

সাভারের আশুলিয়ায় আতিকুল ইসলাম আতিক ৫০-নামের  এক গাড়ি চালককে হাত পা বেধে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃওরা। সকালে ক্ষত বিক্ষত ওই ব্যক্তির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করে।
পুলিশ জানায়,গভীর রাতে আশুলিয়ার জামগড়ার রূপায়ন এলাকায় আতিকুল ইসলাম আতিক নামের ওই গাড়ি চালককে হাত পা বেধে শ্বাসরোধ করে হত্যা করে দুর্বৃওরা লাশ একটি মাঠের মধ্যে রেখে পালিয়ে যায়। পরে সকালে এলাকাবাসী তার লাশ দেখে আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এঘটনায় ওই এলাকায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা জানায়,রূপায়ান মাঠে সন্ধা হলেই মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের হাট বসে চুরি ছিনতাই মারামারি হানাহানি লেগেই থাকে এলাকায় উঠতি বয়সী কিশোর গ্যাং সদস্যদের আনা গোনা বেড়ে গেছে তারা নানা অপরাধ মুলক কর্মকান্ডে জড়িয়ে পড়েছে তারা এই হত্যাকান্ড ঘটিয়েছে কিনা তা তদন্তের দাবি জানিয়েছেন। হত্যাকান্ডের মোটিভ উদ্ধারে কাজ করছে পুলিশ।
এবিষয়ে আশুলিয়া থানার ওসি তদন্ত মোমেনুল ইসলাম বলেন,দুর্বৃওরা কিকারণে তাকে হত্যা করেছে বিষয়টি তদন্ত করা হচ্ছে।
অপরদিকে সম্প্রতি আশুলিয়ার সেনওয়ালিয়া এলাকায় অটোরিকসা চালককে হত্যা করে অটোরিকসা ছিনতাইয়ের ঘটনায় দুই হত্যাকারীকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button