

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার বিতরনের চলমান অংশ হিসেবে রমজানের ১১তম দিনের সোমবার বিকাল ৬ ঘটিকার সময় জীবননগর বাস স্টান্ডের দত্তনগর রোড,সীমান্ত ইউনিয়নের গয়েশপুর হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ও গয়েশপুরে পথচারীদের মাঝে মানবিক সংগঠনের পক্ষ হতে ১২০ জন সম্মানিত রোজাদার ব্যক্তিদের জন্য ইফতার বিতরন করা হয়েছে।
জীবননগর মানবিক সংগঠনের উদ্যোক্তা এইচ এম হাকিমের সভাপতিত্বে ইফতার বিতরনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগরের মিনিস্টার – মাইওয়ান কোম্পানির ডিলার আব্দুল মালেক,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সকালের সময় পত্রিকার সাংবাদিক ও আইকন কোচিং সেন্টারের পরিচালক মহিবুল ইসলাম মুকুল, হিমেল ট্রেডিং এর পরিচালক ও জীবননগর মানবিক সংগঠনের সদস্য আব্দুল হালিম, দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকা স্টাফ রিপোর্টার ও মানবিক সংগঠনের সদস্য এম আর নয়ন,মো: তালুকদার সোহাগ হোসেন,মানবিক সংগঠনের সদস্য সাংবাদিক আব্দুল্লাহ, গয়েশপুরের ইব্রাহিম হোসেন।
এ ছাড়াও উপস্থিত ছিলেন মানবিক সংগঠনের সদস্য সুমন হোসেন,জিসান আহম্মেদ, শাওন, বাপ্পি,অনিক হাসান, নয়ম আহম্মেদ প্রমূখ।
ইফতার বিতরনে অর্থ দিয়ে সহযোগিতা করেছেন হিমেল ট্রেডিং এর পরিচালক ও মানবিক সংগঠনের সদস্য মো আব্দুল হালিম, মিসেস এইচ এম হাকিম প্রমূখ।




Daily Aporadh Prokash