অপরাধআইন – আদালত

কানাইঘাট থানাপুলিশের অভিযানে সিএনজি গাড়ি সহ ১৯২ বোতল মদ উদ্ধার

নিউজ ডেস্কঃ

কানাইঘাট থানা পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী করিম উদ্দিন নামে এক যুবক কে আটক করেছে কানাইঘাট থানা পুলিশ সিলেট জেলার অপরাধ দমন,মাদক উদ্ধার জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় সুযোগ্য মাননীয় পুলিশ সুপার,মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এর নের্তৃত্বে জেলা পুলিশ তাদের অভিযোগ অব্যাহত রাখছে তাছাড়া জেলার সংঘটিত সংঘবদ্ধ অপরাধ, খুন, ধর্ষণ, পরোয়ানাভূক্ত সাজাপ্রাপ্ত ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় সিলেট জেলার কানাইঘাট থানা পুলিশের একটি আভিযানিক দল অফিসার ইনচার্জ মোঃ গোলাম দস্তগীর আহমেদ এর নেতৃত্বে অদ্য ১২/০৫/২০২৩খ্রিঃ তারিখ থানার এসআই/পীযূষ চন্দ্র সিংহ সহ একদল পুলিশ বিকাল ০৩.৩০ ঘটিকার সময় কানাইঘাট থানাধীন ০৩ নং দিঘীরপাড় পূর্ব ইউনিয়নের অর্ন্তগত দর্পনগর পূর্ব সাকিনস্থ আলতাফ চেয়ারম্যনের বাড়ীর সংলগ্ন মরহুম মনাই মিয়া শাহ মাজারের অনুমান ১০০ গজ পূর্ব পাশে রাস্তার উপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া কুখ্যাত মাদক ব্যবসায়ী করিম উদ্দিন (২৪), পিতা-মৃত শামীম আহমদ, সাং-নারাইনপুর, থানা-কানাইঘাট, জেলা-সিলেটকে একটি সিএনজি গাড়ীসহ ০৩(তিনটি) বস্তায় মোট ১৯২ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ অফিসার্স চয়েস মদ’সহ গ্রেপ্তার করেন। গ্রেফতার করা কালে তাহার সহযোগী অন্যন্যা মাদক ব্যবসায়ী পুলিশের উপস্থিতি টের পাইয়া দৌড়াইয়া পালাইয়া যায়। পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। আসামীর দেওয়া তথ্য মতে তাহারা ভারতীয় সীমান্ত এলাকা হইতে উদ্ধারকৃত মদ সংগ্রহ করিয়া নারাইনপুর সুরমা নদী পার হয়ে জকিগঞ্জ থানাধীন কালিগঞ্জ বাজারে নিয়ে যাচ্ছিল।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে জানিয়েছেন কানাইঘাট থানার মিডিয়া অফিসার দেবাশীষ শর্ম্মা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button