

বিশ্বম্ভরপুর প্রতিনিধিঃ
১৭ মে বুধবার সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলা বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন পরিষদ হল রুমে দুর্যোগ ব্যবস্হাপনা কমিটিকে জনগোষ্ঠীর ঝুঁকি নিরুপণ্য বিষয়ক প্রশিক্ষণ হয়েছে।
টেকদা ফার্মাসিউটিক্যাল কোম্পানি লিমিটেড এর আর্থিক সহায়তায় ও পাথফাইন্ডার ইন্টারন্যাশনালের সার্বিক সহযোগিতায় এফ আই ভিডিবি দিশারি প্রকল্পের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্টিত হয়েছে।
দিশারি প্রকল্পের ইউনিয়ন মোবিলাইজার সাদিকুর রহমানের পরিচালনায় বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এড. ছবার মিয়ার সভাপতিত্বে প্রশিক্ষণ সম্পন্ন হয়।
এর আগে বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ও ধনপুর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্হাপনা কমিটিকে এ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সকল ইউনিয়নে প্রশিক্ষণ দেওয়া হবে।
এতে প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন দুর্যোগ ব্যবস্হাপনা কমিটির সদস্যবৃন্দ।
এর উল্লেখ্য এফ আই ভিডিবি দিশারি প্রকল্প- উন্নত স্বাস্থ্য এবং জলবায়ু পরিবর্তন স্থিতিস্হাপকতায় নারী ও কিশোরদের নেতৃত্বের অগ্রগতির জন্য জনসচেতনতা মূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে##




Daily Aporadh Prokash