বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কিশারী সমাবেশ ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ


মোঃশুকুর আলী,স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় ১৮ই মে বৃহস্পতিবার সলুকাবাদ ইউনিয়নে ভাদেরটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সপ্তম ও অষ্টম শ্রেণির কিশোরীদের নিয়ে কিশারী সমাবেশ অনুষ্ঠিত হয়।
কিশোরী সমাবেশে বয়ঃ সন্ধিকালীন স্বাস্থ্য সেবা সম্পর্কে পরামর্শ প্রদান করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আব্দুর রহমান। এসময় দিশারী প্রকল্পের কিশারী সহ বিদ্যালয়ের ৫৬ জন কিশোরীকে স্যানিটারী ন্যাপকিন বিতরণ করা হয়। স্যানিটারী ন্যাপকিন বিতরণ প্রোগ্রামে অংশগ্রহণ করেন দিশারি প্রকল্পের সুনামগঞ্জ জেলা সমন্বয়কারী মোঃ জাকির হোসেন, পরিবার কল্যাণ সহকারী মৌসুমি আক্তার প্রমুখ।
বিতরণ শেষে এফ আই ভি ডি বি দিশারি প্রজেক্টের ভাদেরটেক মডেল ভিলেজের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আব্দুর রহমান। তিনি দিশারি প্রকল্পের জলবায়ু সহনশীল বস্তায় সবজি চাষ ও হাজল পদ্ধতি দেখে অবিভুত হন##




Daily Aporadh Prokash