অপরাধআইন – আদালতরাজনীতি

প্রধান মন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে আশুলিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সাঈম সরকারঃ
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে আশুলিয়ায় প্রতিটা পাড়া-মহল্লায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আশুলিয়া আওয়ামী লীগ, যুব লীগসহ বাংলাদেশ আওয়ামী লীগ এর বিভিন্ন অঙ্গ সংগঠন। এ সময় বক্তারা বলেন,২০০৪ সালে ২১শে আগোষ্ট জাতীর জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা-কে হত্যার উদ্যেশ্য ঢাকায় সমাবেসে গ্রেনেট হামলা চালায়। সে দিন ২৪ জন নেতাকর্মী প্রান হারায় এবং ৩০০জন আহত হয়। ২০১৪ সালে সারাদেশে জ্বালাও পোড়াও কারী জামায়াত-বিএনপি দেশের নিরিহ জনগণকে আগুনে পুড়ে হত্যাসহ চির তরে আহত ও পঙ্গু করেও ক্ষান্ত হয় নাই। আবারও তারা দেশের মধ্যে নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টায় বেপরোয়া হয়ে উঠেছে এবং দেশ রত্ন শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকী দিয়েছে। বিএনপিসহ ষরযন্ত্রুকারী তার সহযোগিদের হুশিয়ারী করে নেতারা বলেন, শেখ হাসিনা”র কিছু হলে সারাদেশের ১৭ কোটি মানুষ চুড়ি পরে ঘরে বসে থাকবে না।
এসময় উপস্থিত ছিলেন আশুলিয়া থানা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ফারুক হাসান তুহিন, সাধারণ সম্পাদক আশুলিয়া থানা ও ধামসোনা ইউনিয়নের সুযোগ্য এবং সফল চেয়ারম্যান জনাব,মুহাম্মদ সাইফুল ইসলাম, মোঃ শাহাদাত খাঁন ভাইস চেয়ারম্যান সাভার উপজেলা ও আশুলিয়া থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক,মোঃ কবির হোসেন সরকার আহবায়ক,আশুলিয়া থানা যুবলীগ, আরও উপস্থিত ছিলেন মতিউর রহমান মতিন সাধারণ সম্পাদক ধামসোনা ইউনিয়ন,মোঃ হালীম মৃধা ইয়ারপুর ১নং ওয়ার্ড মেম্বর, মজিবর রহমান সাহেদ সভাপতি ইয়ারপুর ইউনিয়ন, সাধারণ সম্পাদক মোল্লা মোঃ মোশারফ হোসেন মুসা,আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও আশুলিয়া ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন মাদবর, সাধারণ সম্পাদক আমজাদ সরকার আশুলিয়া ইউনিয়ন, পাথালিয়া ইউনিয়ন চেয়ারম্যান মোঃ পারভেজ দেওয়ান,সাধারণ সম্পাদক আঃ লতিফ মন্ডল ধামসোনা ইউনিয়ন, মোঃ নুরুল আমিন মন্ডল সভাপতি যুবলীগ ইয়ারপুর ইউনিয়ন,সাবেক যুবলীগ মোঃ আরিফ মাদবর সহ অন্যন্য অঙ্গ সংগঠনের নেএি বৃন্ধ। (২৩ মে) মঙ্গলবার বিকাল ৪.৩০ টায় আশুলিয়া থানা আওয়ামী লীগের নেতৃত্বে মিছিলটি আশুলিয়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। বিক্ষোভ শেষে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদকে অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button