

মেহেদী হাসানঃ
আজ ২৭শে অক্টোবর রোজ শুক্রবার হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রবেশ করা যাচ্ছে না, সমস্ত ব্রাউজার গুলো আগের মতই কাজ করলেও ফেসবুকে প্রবেশ করলেই সার্চ লেখাটি চলে আসতেছে।
তার আগে গতকাল সারাদিন ইন্টারনেটের ব্রডব্যান্ড লাইন গুলোতে আগের তুলনায় গতি ছিল অনেক কম এবং কখনো ছিল লাইন কখনো আবার বিচ্ছিন্ন। আজ শুক্রবার পুরোপুরি ব্রডব্যান্ড লাইনগুলো অকেজো হয়ে আছে। সিম কার্ড দিয়ে ইন্টারনেট চললেও চলতেছে না সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। কেন এই সমস্যা তা পুরোপুরি জানা সম্ভব হয় নাই।




Daily Aporadh Prokash