অন্যান্যআইন – আদালত

সুনামগঞ্জ বিশ্বম্ভরপুরে ৪ সন্তানের গৃহিনীকে কুপিয়ে হত্যা

 

স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় ৩নং ধনপুর ইউনিয়নে ৮নং লক্ষীর পার গ্রামে মাছ মা-রা কে কেন্দ্র করে পর্ব সত্রুতার জ্বেরে ৪ সন্তানের গৃহিনীকে রাতের অন্ধকারে কুপিয়ে হত্যা করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্প্রতিবার রাত প্রায় ৩-৪ টার সময়। লক্ষির পার গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী মোছাঃআছমা খাতুন (৩০) কে পার্শ্ববর্তী বাড়ির মৃত নওয়াজ আলীর ছেলে তাইবুউদ্দিন (৬৫) ও আমির রুদ্দিন ( ৫০) সহ ৮ – ১০ জন গংরা রাতের অন্ধকারে নিজ বাড়ির আঙ্গিনায় এলোপাতারি কুপিয়ে খুনিরা পালিয়ে যায়।

তাৎক্ষণিক আছমার সুরচিৎকারে স্বামী সহ বাড়ির লোকজন ছুটে আসলে খুনিরা পালিয়ে যায় এবং আছমাকে উদ্ধার করে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে সাথে সাথে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে রেফার করেন । পরবর্তীতে অবস্থার অবনতি হলে সুনামগঞ্জ সদর হাসপাতাল থেকে তাৎক্ষণিক সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাটানো হয়।

ঐ খানে দুই দিন চিকিৎসার পর রবিবার রাতে চিকিৎসা রত অবস্তায় আছমা খাতুন মৃত্যুর কুলে ডলে পরে।

এ বিষয়ে বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যে অভিযান চালিয়ে ১নং আসামীকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম আর ও জানান
বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলার নং — ০৭, তারিখ-১৬/০৭/২০২৩ ইং।প্রথমে মারামারির মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে ৩০২ ধারায় রুপান্তর করা হয়##

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button