Uncategorizedঅন্যান্যঅর্থনীতিসংস্কৃতিসারাদেশ

মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চিকিৎসার জন্য সহযোগিতা চান যুবলীগনেতা সাইফুল ।

নিজস্ব প্রতিবেদক:
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা চান ২০০৪সালের ভয়াবহ গ্রেনেড হামলায় আহত। যুবলীগনেতা সাইফুল ইসলাম।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা আপনি আমার মমতাময়ী মা’সমতুল্য জননী, আমি মোঃ সাইফুল ইসলাম ঢাকা বিজয়নগর এলাকার একজন যুবলীগ কর্মী। ২০০৪ সালের ভয়াবহ গ্রেনেড হামলার শিকারে আহত প্রত্যক্ষদর্শী বর্তমান অবস্থিত বঙ্গবন্ধু এভিনিউয়ে যখন সভানেত্রীর উদ্দেশ্যে শ্লোগানে, শ্লোগানে মুখরিত করছি। তখন বিজয়নগর এলাকায় বিএনপি’র লোকজন আমাকে-সহ আরো কয়েকজন যুবলীগ কর্মীদের উপর ব্যাপক মারধর করে, তাদের মার মুখি আচরণ সহ্য করেও আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। তার কিছুক্ষণ পরেই ঘটে সেই গ্রেনেড হামলা! আমি গুরুতর আহত হই এবং আমি সুস্থভাবে জীবন যাপন করতে অক্ষম হয়ে পড়ি। বর্তমানে আমার অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ হওয়ায় ঠিকমতো চিকিৎসা করাতে পারছি না।
তাই মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমার আকুল আবেদন/প্রার্থনা, আমার অর্থনৈতিক দুরস্ততা ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের একজন একনিষ্ঠ কর্মী বিবেচনা করে আমার চিকিৎসার জন্য সুব্যবস্থা করেদিলে আমি আপনার কাছে ও বাংলাদেশ আওয়ামী লীগের কাছে চির ঋণী থাকবো বলে আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন আহত এই যুবলীগ নেতা সাইফুল ইসলাম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button