Uncategorizedঅন্যান্যজাতীয়রাজনীতিসংস্কৃতি

আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সভায় ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানা(এশিয়ান টিভি স্টাফ রির্পোটার)

নিজেস্ব প্রতিবেদকঃ

২৩ জুলাই ২০২৩ইং( রবিবার) সন্ধা ৭ ঘটিকায় আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক মোঃ আল শাহরিয়ার বাবুল খাঁনের সঞ্চালনায় সিনিয়র সদস্য মোস্তাক আহমেদ এর সভাপতিত্বে হাউজের সিদ্ধান্তঃ মোতাবেক সংগঠন পরিচালনার জন্য আগামী নির্বাচন পর্যন্ত সহসভাপতি ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার মোঃ মাসুদ রানা কে (ভারপ্রাপ্ত) সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়।সংগঠনের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, গত কয়েক মাস যাবত আশুলিয়া রির্পোটার্স ক্লাবের ক্ষণস্থায়ী ও ঘোষিত সভাপতি কামাল হোসেন দীর্ঘ মাস যাবৎ সংগঠনে দায়িত্ব পালনে অবহেলা করে আসছে। ক্লাব মুখীও হচ্ছেন না বেশ কিছু মাস হল। কয়েক বার ক্লাবের মিটিং ডেকে উপস্থিত না হওয়ায় এবং সংগঠনের সাথে প্রতারণা মুলোক আচরণ করার কারনে ক্লাবের সকল সদস্যদের সিদ্ধান্ত ও মতামতের ভিত্তিতে এশিয়ান টিভি”র স্টাফ রির্পোটার জনাব, মাসুদ রানাকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়। আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের আগামী নির্বাচন পর্যন্ত ( ভারপ্রাপ্ত ) সভাপতি”র দায়িত্ব পালন করবেন এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার মাসুদ রানা। ক্লাবের সকল দায়িত্ব ভারপ্রাপ্ত সভাপতিকে বুঝিয়ে দেওয়া হয়।
উক্ত সাধারণ সভায় আরো উপস্থিত ছিলেন,মোঃশফিকুল ইসলাম (যুগ্ন সাধারণ সম্পাদক),মোঃ সাঈম সরকার (সাংগঠনিক সম্পাদক),মোঃ বিপ্লব শেখ(সহ-সাংগঠনিক সম্পাদক), মোঃ ওবায়দুর রহমান রিপন(অর্থ-সম্পাদক),মোঃমাহবুবুল আলম মানিক(ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক), মোছাঃ আশা চৌধুরী(মহিলা বিষয়ক সম্পাদক),মোঃ সোহেল রানা(দপ্তর সম্পাদক),মোঃ হোসাইন(প্রচার ও প্রকাশনা সম্পাদক) মোঃ আব্দুর রশিদ(কার্যনির্বাহী সদস্য), মোঃ রুহুল আমিন (সিনিয়র সদস্য) মোঃ মেহেদি হাসান,মোঃ তানভীর হাসান তুহিন,মোঃ ইয়াসিন আরাফাত,মোঃ সিহাব শেখ প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button