জাতীয়রাজনীতিসংস্কৃতি

শার্শায় বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত।

বেনাপোল প্রতিনিধি :

যশোরের শার্শায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় সদস্য ও ফার্মেসী গ্রাজুয়েটস্ এসোসিয়েশন বাংলাদেশ এর যুগ্মসাধারণ সম্পাদক, উপজেলা কৃতি সন্তান গণমানুষের নেতা নাজমুল হাসানের

দিক নির্দেশনা অনুযায়ী, শার্শা উপজেলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবকলীগ,কৃষকলীগ, মৎস্যজীবি লীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(১৫ আগষ্ট) বিকালে শার্শা বাজার প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে,শার্শা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সদস্য মালেকুজ্জামান সুজনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ ধাবক।
এসময় প্রধান অতিথি সকলের উদ্দেশ্য বলেন নৌকা যারা আমরা তাঁর আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই শার্শা উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী যাকে নৌকা দিয়ে পাঠাবেন আমরা একত্রিত হয়ে তাঁকে নৌকা মার্কায় আবারও বিপুল ভোটে জয় করিয়ে জাতীয় সংসদে পাঠাবো এই প্রত্যয় ব্যক্ত করছি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা ইউনিয়ানের সাবেক সভাপতি আজগর আলী, শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সরদার শাহরিন আলম বাদল।এছাড়া উক্ত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন,
নাভারণ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা যুবলীগের সদস্য ফেরদ্দৌস চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগে যুগ্ম আহ্বায়ক হাজী বাবলু মিয়া,স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্য কবির উদ্দিন, মৎস্যজীবী লীগের সভাপতি ওহিদুজ্জামান,উপজেলা যুবলীগের নেতা শফিক মাহমুদ ধাবক, যুবলীগ নেতা কমিরুজ্জামান কবির, ইউপি সদস্য আজিজুল ইসলাম, যুবলীগ নেতা হাসান, যুবলীগ নেতা তরিকুল ইসলাম বাগআঁচাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন-আহবায়ক রনি ও সাজন, নাজমুল, রশিদ, সানি, সাইফুল ও রাসেল হাসানসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান শেষে সকলের মাঝে তাবারোক বিতরণ করা হয়

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button