

বেনাপোল প্রতিনিধি :
স্বাধীনতার স্থপতি, মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও শোক দিবস পালন উপলক্ষে শার্শা উপজেলার ০৯ নং উলাশী ইউনিয়নের ৩নং ওয়ার্ডে এক উঠান বৈঠক ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
শুক্রবার (২৫ আগস্ট) বিকালে ৪টার সময় শার্শা উপজেলার শার্শা উপজেলার ০৯ নং উলাশী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের জিরনগাছা-কাশিয়াডাঙ্গা গ্রামে উঠান বৈঠক ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকারের দেশব্যাপী উন্নয়ন ও আওয়ামীলীগ সরকারের সফলতা প্রচার ও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮৫ যশোর- ১ (শার্শা) আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় সদস্য, ও ফার্মেসী গ্রাজুয়েটস্ এসোসিয়েশন বাংলাদেশ – এর যুগ্মসাধারণ সম্পাদক, উপজেলা কৃতি সন্তান নাজমুল হাসান প্রধান অতিথি হিসাবে বক্তব্য বলেন: ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে কাশিয়াডাঙ্গা গ্রামের আজকের উঠান বৈঠকে আমি অভিভূত হয়েছি। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি এখানকার মায়েদের ও বোনেদের যে ভালোবাসা সেটা দেখে। আমি আরো বেশী কৃতজ্ঞ এই ওয়ার্ড ও গ্রামের আওয়ামীপ্রাণ মানুষগুলোর প্রতি যারা এই বৈরী আবহাওয়ার মধ্যেও উঠান বৈঠকের আয়োজন করেছেন। জামায়াত-বিএনপির দেশবিরোধী অপরাজনীতির বিরুদ্ধে আমাদের সর্বদা সজাগ থাকতে হবে।
এ সময় শার্শা উপজেলা যুবলীগের আহ্বায়ক সাইদুজ্জামান বিটনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, যশোর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সরদার শাহরিন আলম বাদল, সাবেক ছাত্র নেতা ঐতিহ্যবাহী নাভারণ ডিগ্রী কলেজের সাবেক ছাত্রলীগের সভাপতি ফেরদৌসী চৌধুরী রাজু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন-আহবায়ক হাজী বাবলু মিয়া, শার্শা উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি ওহিদুজ্জামান অহেদ, উপজেলা যুবলীগের সদস্য ও সাবেক ছাত্রনেতা শফিক মাহমুদ ধাবক উপজেলা যুবলীগ নেতা কাজী মালেকুজ্জামান সুজন, যুবলীগ নেতা কবিরুজ্জামান কবির, উপজেলা যুবলীগের সদস্য, সাবেক মেম্বর মহিউদ্দিন আলম তোতা। আওয়ামীলীগ নেতা আয়নাল হক, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্য কবির উদ্দিন, বাগাআঁচড়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন-আহবায়ক শিশির, যুবলীগ নেতা তরিকুল ইসলাম হাসান আলী সাইফুল, তরিকুল ইসলাম বাগআঁচাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন-আহবায়ক রনি মিয়া, রশিদ হোসেন, সানি ও রাসেল হাসানসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উঠান বৈঠক শেষে ১৫ আগস্ট বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদ ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও খাবার বিতরণ করা হয়।




Daily Aporadh Prokash