

স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ ও উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের পক্ষথেকে ইউ এন ও মহুদয়কে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদিউর রহিম জাদিদকে(এডিসি) পদে পদউন্নতি জনিত কারণে বিদায় উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা অডিটরিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সলুকাবাদ ইউপি চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী ত্বপন ।পলাশ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সোহেল আহমদ, শিক্ষক অঞ্জন কুমার দে ও শিক্ষক উকিল কুমার দেবনাথের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সফর উদ্দিন। বক্তব্য রাখেন বিদায়ী অতিথি ইউ,এন,ও,মোঃ সাদি রহিম জাদিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তাজ্জত আলী খান, বাদাঘাট দক্ষিণ ইউপি চেয়ারম্যান এডভোকেট মোঃ ছবাব মিয়া, ফতেপুর ইউপি চেয়ারম্যান মোঃ ফারুক আহমদ, ধনপুর ইউপি চেয়ারম্যান মোঃ মিলন মিয়া,পলাশ ইউপি চেয়ারম্যান মোঃ সোহেল আহমদ।
মহিলা ইউপি সদস্যাদের পক্ষে বক্তব্য রাখেন,সলুকাবাদ ইউনিয়নের রুকসানা আক্তার, ধনপুর ইউনিয়নের ফাতেমা বেগম, ফতেপুর ইউনিয়নের শিলা রানী বর্মন, পলাশ ইউনিয়নের অর্চনা দেবী ও বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের আবেদা খাতুন।
পুরুষ ইউপি সদস্যদের পক্ষে বক্তব্য রাখেন, পলাশ ইউনিয়নের স্বপন কুমার পাল, ফতেপুর ইউনিয়নের রজতকান্তি দাস, ধনপুর ইউনিয়নের হেনু মিয়া, বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের শামসুল হক ও সলুকাবাদ ইউনিয়নের শাহপরান।
ইউনিয়ন পরিষদের সচিবদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, ধনপুর ইউপি সচিব সমীর কান্তি।
অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ ও উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার কে একটি ল্যাপটপ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া ইউপি সচিবদের পক্ষ থেকে বিদায়ী অতিথির একটি ছবি ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।




Daily Aporadh Prokash