জাতীয়রাজনীতিসংস্কৃতি

দেলদুয়ারে এডভোকেট তারানা হালিমের আলোচনা সভা

দেলদুয়ারে উপজেলা প্রতিনিধি : টাঙ্গাইলের দেলদুয়ারে ডুবাইল ইউনিয়ন ১নং ওয়ার্ড আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আসন্ন নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক প্রতিমন্ত্রী এড. তারানা হালিম বলেন,
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও জামাতের সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের স্মার্ট বাংলাদেশ বিনির্মান ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে, জাতীয় স্বার্থে নৌকা প্রতিকে ভোট দিয়ে ভুমিকা রাখা আমাদের ঈমানী দায়িত্ব।
সবশেষে তিনি সারাদেশ ব্যাপী সরকারের বিস্তর উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরেন।

ডুবাইল ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মোশারফ হোসেন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আলম মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সন্মানিত সদস্য মঈন সিদ্দিকী, দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার বজলুর রশিদ পটলু, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম সেন্টু সহ সহযোগী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button