

স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় জাতীয় স্থানীয় সরকারের ডিজিটাল উন্নয়ন মেলা ২০২৩ নানা কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।
(১৭ সেপ্টেম্বর) সকালে বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ ও ডিজিটাল উন্নয়ন মেলা উদযাপনের লক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালী উপজেলা সদরের বিভিন্ন স্তানসড়ক প্রদক্ষিণ করে উপজেলা মুক্ত মঞ্চে মেলা প্রাঙ্গনে এসে শেষ হয়।
জাতীয় স্থানীয় সরকার দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি শিল্পী রানী মোদক।
ইউএনও অফিসের আইটি টেকনিশিয়ান আলাল উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সফর উদ্দিন। বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুরুল আলম সিদ্দিকী, ধনপুর ইউপি চেয়ারম্যান মোঃ মিলন মিয়া, বিশ্বম্ভরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন প্রমূখ।
আলোচনা সভার উপর অতিথিবৃন্দ মেলাপ্রাঙ্গনে প্রদর্শিত স্টল গুলো পরিদর্শন করেন। ৩ দিন ব্যাপী এ মেলায় স্থানীয় সরকার এলজিইডি ও ইউনিয়ন পরিষদ সহ মোট ৮ টি স্টল অংশগ্রহণ করে।
বক্তারা উল্লেখ করেন যে, বর্তমান সরকারের নানা উন্নয়ন প্রকল্প বাস্তব রূপ জনসাধারণের মাঝে তুলে ধরা হয়।




Daily Aporadh Prokash