জাতীয়রাজনীতিসংস্কৃতি

ঢাকা-১৯ আসনে এমপি পদ প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলাম প্রচারনায় ব্যাপক এগিয়ে

সাঈম সরকারঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৯ সাভার আসনের নৌকা মার্কা প্রত্যাশী মুহাম্মদ সাইফুল ইসলাম প্রচার ও প্রচারনায় ব্যাপক এগিয়ে রয়েছে । ইতিমধ্যে জনসেবায় তার নির্বাচিত ইউনিয়ন স্বনির্ভর ধামসোনা এলাকায় রাস্তা-ঘাট ও পরিবেশ উন্নয়নমূলক সর্বচ্চ কাজ করে সারা আশুলিয়া বাসিকে তাক লাগিয়ে দিয়েছেন । দীর্ঘ ৩০ বছর এর মধ্যে জনস্বার্থে উন্নয়নমূলক যে সকল কাজ গুলো অবহেলিত ভাবে স্থবির ছিল সেই কাজগুলো জনাব,মুহাম্মদ সাইফুল ইসলাম চেয়াম্যান ধামসোনা ইউনিয়ন (বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আশুলিয়া থানা )তিনি মাত্র পাঁচ বছরেই তা সমপন্ন করে জনগনের বিস্তার বিশ্বস্ততা অর্জন করতে সক্ষম হয়েছেন । তিনি, বর্তমানে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ সাভার আসন থেকে নৌকা মার্কা প্রত্যাশী এবং এমপি পদে পদ-প্রাথী হিসাবে সারা সাভার-আশুলিয়াতে প্রচারনায় ব্যাপক এগিয়ে রয়েছেন । নিত্য দিন-ই চলছে তার উঠান বৈঠক ।

ঐ সব উঠান বৈঠক এর মাধ্যমে তৃনমূল জনগণকে স্বরণ করিয়ে দিচ্ছেন সরকারে বিভিন্ন উন্নয়ন মূলক চিত্র । ওনার প্রতিটা উঠান বৈঠক স্বঃতর্স্ফুত জনস্রোতে লোকারণ্য হয়ে জনসমাবেশ পরিণত হওয়ার দৃশ্য বলে দেয় জনগণ তাকে ঢাকা-১৯ আসনের এমপি হিসাবে দেখতে চায় । আশুলিয়ার পাথালিয়ায়,শিমুলিয়া,ইয়ারপুর,ধামসোনা ইউনিয়নসহ সাভারের বিভিন্ন এলাকায় নিত্য দিন-ই চলছে তার উঠান বৈঠকের নামে জনসমাবেশ ।
গত ২৫ সেপটেম্বর (সোমবার) শিমুলিয়া ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয় ।

এসময় বক্তাগণ, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ সাভার আসনে মুহাম্মদ সাইফুল ইসলাম চেয়ারম্যানকে বিপুল ভোটে এমপি নির্বাচিত করার প্রত্যয় ব্যক্ত করেন । উক্ত উঠান বৈঠকে উপস্থিত ছিলেন জনাব এনামুল হক মুন্সী (প্যানেল চেয়ারম্যান ঢাকা জেলা পরিষদ)অধ্যাক্ষ আব্দুল কাদের দেওয়ান (সহ-সভাপতি আশুলিয়া থানা আওয়ামী লীগ), জনাব পারভেজ দেওয়ান (চেয়ারম্যান পাথালিয়া ইউনিয়ন পরিষদ), সুমন আহম্মেদ ভূইঁয়া(চেয়ারম্যান ইয়ারপুর ইউনিয়ন পরিষদ), আব্দুল লতিফ মন্ডল (সভাপতি-ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগ),মোঃ মতিয়ার রহমান মতিন (সাধারণ সম্পাদক ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগ), মোঃ মাসুদ আল-নুর সজিব(সিনিয়র সহ-সভাপতি শিমুলিয়া ইউনিয় যুব লীগ),মোঃ ইউনুস আলী (সাংগঠনিক সম্পাদক আশুলিয়া থানা আওয়ামী লীগ)সহ বাংলাদেশ আওয়ামী লীগ এর বিভিন্ন অংগ সংগঠনের নেত্রী বৃন্দ প্রমূখ ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button