Uncategorizedঅন্যান্যসংস্কৃতি

ঢাকা ও ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি সভা।

ভ্রাম্যমান প্রতিনিধি :মাহমুদা আফরোজ (লিজা)

ভোরের চেতনার ঢাকা ও ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
ভোরের চেতনার ঢাকা ও ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ঢাকা ও ময়মনসিংহ বিভাগের সাংবাদিকদের উদ্যোগে বাংলাদেশ প্রেস কাউন্সিল অডিটোরিয়ামে শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকাল ০৪ ঘটিকায় বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোরের চেতনা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ শফিকুল ইসলাম।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পত্রিকার নির্বাহী সম্পাদক ফকির রিয়াজুল কবির এবং সহযোগী সম্পাদক পাপিয়া সরকার, সহ-সম্পাদক মো: আফজাল হোসেন, সহকারী সম্পাদক হাদিউল আলম মোড়ল ও সহকারী বার্তা সম্পাদক মো: ল-আমিন এবং সভাপতিত্ব করেন ব্যবস্থাপনার সম্পাদক মো: জালাল উদ্দিন জুয়েল।
অনুষ্ঠানে উপস্থিত ঢাকা ও ময়মনসিংহ বিভাগের সকল জেলা উপজেলা প্রতিনিধিদের সাথে পরিচিতি ও মতবিনিময় শেষে পত্রিকার উন্নয়ন ও আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিভিন্ন আলাপ আলোচনা করেন উপস্থিত অতিথিবৃন্দ।
এ সময় প্রধান অতিথি শফিকুল ইসলাম সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা সবাই দেশ ও মানুষের কল্যাণের লক্ষ্যে সত্য সংবাদ সংগ্রহ করবেন। অন্যায়ের কাছে মাথা নত করবেন না, কারণ সাংবাদিক জাতির বিবেক। আপনাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে তা সঠিকভাবে সততার সাথে পালন করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button