সোনাপুর মডেল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ সম্পূর্ণ।


স্টাফ রিপোর্টার,মোঃশুকুর আলীঃ
দোয়ারাবাজার উপজেলার ‘সোনাপুর এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ে আজ দুপুর দুই ঘটিকায় বিদ্যালয়ের হল রুমে, নতুন কারিকুলাম বাস্তবায়ণ এবং শিক্ষার মান উন্নয়ন লক্ষে অভিভাবক সমাবেশ আয়োজন করা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলী হোসেন মেম্বারের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক ও পিটিএ কমিটির সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলনের পরিচালনায় পবিত্র কুরআন থেকে তেলায়ত করেন দশম শ্রেণীর ছাত্রী হামিদা আক্তার এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন দশম শ্রেণীর ছাত্র বিজিত চন্দ্র দাস।
অভিভাবক সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র শীল শ্মরমা, শিক্ষক রিপন চন্দ্র দাস, শামীম আহমেদ, শফিকুল ইসলাম, তসিকুল ইসলাম, শহিদুল ইসলাম প্রমুখ। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আপ্তাব উদ্দিন, বিনন্দ চন্দ্র দাস।
ম্যানেজিং কমিটির সাবেক সদস্য, হাবিবুর রহমান, আব্দুল বারী, আব্দুল খসরু, আব্দুল হান্নান, প্রতাব চন্দ্র দাস প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত অতীতের পক্ষ থেকে বক্তব্য রাখেন হাজী কনু মিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি সমরুজ আলী, এখলাছুর রহমান মাষ্টার। বিদ্যলয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সিদ্দিকুর রহমান আগামী এসএসসি পরিক্ষার্থীদের সকল অভিভাবকদের ছাত্র ছাত্রীদের প্রতি আরো সচেতন এবং দায়িত্বশীল হওয়ার জন্য অনুরোধ করেন।
বক্তাগন বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও কো-কারিকুলার অ্যাকটিভিটিসের জন্য বিদ্যালয় কতৃপক্ষেকে ধন্যবাদ জানান এবং শিক্ষার উন্নয়নে আরো গুরুত্বরোপ করেন।




Daily Aporadh Prokash