জাতীয়রাজনীতিসংস্কৃতি

কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যানের ভেড়ামারা উপজেলা পরিদর্শন

জাহিদুল ইসলাম, কুষ্টিয়াঃ

জেলা পরিষদের সাথে সড়ক ও জনপথ সমন্বয় না করে ভেড়ামারায় চার লেনের কাজ চলছে।

জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দিন খান আজ ভেড়ামারা উপজেলা পরিষদ পরিদর্শন করেন।

তিনি বলেন, রাস্তার কাজ হোক, উন্নয়ন হোক এটা আমি চাই, তাই বলে জনগণের ক্ষতি করে, ব্যবসায়ীদের উচ্ছেদ করে আমরা কোন কাজ করবো না। তিনি আরও বলেন, চার লেনের কাজ ভেড়ামারা পৌরসভা করবে না, কাজ করবে সড়ক ও জনপদ বিভাগ কুষ্টিয়া। সড়ক ও জনপথ বিভাগের লোকজন আমার সাথে যোগাযোগ করুক নকশা অনুযায়ী কতটুকু জায়গা লাগবে আমরা তা যাচাই-বাছাই করে দেখবো এবং প্রয়োজন অনুযায়ী জেলা পরিষদ কর্তৃক জায়গা বরাদ্দ প্রদান করিব নকশা বাইরে এক চুল জায়গা বেশি দেওয়া যাবে না। তবে উন্নয়নের নামে ব্যবসায়ীদের কে উচ্ছেদ বা ক্ষতি করে কোন কাজ করা যাবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button