

নিজস্ব প্রতিনিধিঃ
গাজীপুরের কাশিমপুর সারদারঞ্জন সুলতান মার্কেট সুলতান প্লাজায়
ব্র্যাক ব্যাংক লিমিটেড-এর এজেন্ট ব্যাংকিং আউটলেট এর উদ্বোধন করা হয়েছে।
বুধবার ১৮ অক্টোবর দুপুরে
এজেন্ট ব্যাকিং ডিপার্টমেন্ট রিজিওন ঢাকা টিমলিড
মোঃ এমরান হোসেন এর সঞ্চালনায়
আশুলিয়ার ধামসোনা পবনারটেক ও
সুলতান মার্কেট এজেন্ট ব্যাংকিং আউটলেটের কর্নধার মোঃ কফিলউদ্দিন এর সভাপতিত্বে
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে
গাজীপুরের সুলতান মার্কেটে ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেটের শুভ উদ্বোধন করেন অত্র অঞ্চলের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক
হাজী মোঃ আজাহার মন্ডল।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মাঈন উদ্দিন, ম্যানেজার গনকবাড়ি ব্রাঞ্চ,
মিজানুর রহমান মিজান, রিজিওনাল হেড, SME ব্যাংকিং ডিভিশন, ইপিজেড ও গাজীপুর রিজিওন,
মোঃ মোবারক হোসেন, রিজিওনাল কো-অর্ডিনেটর, এজেন্ট ব্যাংকিং ডিপার্টমেন্ট, ঢাকা ডিভিশন,
আকরাম সুলতান, পরিচালক সুলতান মেমোরিয়াল স্কুল এ্যান্ড কলেজ, গাজীপুর,
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুলতান মার্কেট এলাকার ব্যবসায়ী, প্রবীন সমাজ, গন্যমান্য ব্যাক্তিবর্গ,অত্র অঞ্চলের অধিবাসীগন, এজেন্ট ব্যাংকিং ডিপার্টমেন্ট ঢাকা ও গাজীপুরের কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্র্যাক ব্যাংক গনকবাড়ি শাখার ম্যানেজার মো. মাঈন উদ্দিন বলেন, ব্যাংকিং সেবা বঞ্চিত প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে ব্র্যাক ব্যাংকের সেবা পৌঁছে দিতে এজেন্ট ব্যাংকিং আউটলেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকারের উন্নয়ন প্রক্রিয়াকে আরো বেগবান করতে ব্র্যাক ব্যাংকের কার্যক্রম সহায়ক হবে। তিনি এজেন্ট ব্যাংকিং সেবা গ্রহণের জন্য সকলের প্রতি আহ্বান জানান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাক ব্যাংকের কার্যক্রম নিয়ে বিভিন্ন বক্তব্য দেন আগত কর্মকর্তাবৃন্দ আলোচনা শেষে দোয়া ও তোবারক বিতরন এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।




Daily Aporadh Prokash