Uncategorizedঅন্যান্যজাতীয়সংস্কৃতি

কুষ্টিয়া সদর উপজেলার প্রথম চেয়ারম্যান জাফর উল্লাহ খান চৌধুরীর ২য় মৃত্যু বার্ষিকী পালিত //

জাহিদুল ইসলাম কুষ্টিয়া//

কুষ্টিয়ার কৃতি সন্তান, বিশিষ্ট রাজনীতিবিদ, জাতীয় পার্টি (কাজী জাফর) এর সাবেক মহা সচিব, একাধিকবার নির্বাচিত কুষ্টিয়া সদর উপজেলার সাবেক চেয়ারম্যান, আমাদের সবার প্রাণপ্রিয় নেতা, জাফর উল্লাহ খান চৌধুরী লাহরী এর ২য় মৃত্যু বার্ষিকি উপলক্ষে ৩১/১০/২০২৩ ইং তারিখে জাতীয় পার্টি কাজী জাফর এর জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে কোর্ট ষ্টেশন জামে মসজিদে বাদ আছর দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করা হয়। উক্ত দোয়া অনুষ্ঠানে মরহুমের আত্নীয়বর্গ, গুনগ্রাহী, রাজনৈতিক সহকর্মীসহ, কুষ্টিয়ার বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টি (কাজী জাফর) কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মোঃ জাহাঙ্গীর হাফিজ লালু, সাধারণ সম্পাদক মোঃ আজমত আলী খান মনি, সাংগঠনিক সম্পাদক আরিফ খান চৌধুরী যুব সংহতির আহবায়ক শেখ ইউসুফ রেজা রানা, মিরপুর উপজেলা জাতীয় পার্টি কাজী জাফর সভাপতি মোঃ মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক মোঃ শাহাবুল ইসলাম এবং যুগ্ম সম্পাদক মোঃ মুজিবুল হক খান,সহ অনেকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button