জাতীয়সংস্কৃতি

খানসামায় জাতীয় যুব দিবস পালিত

মো. আজিজার রহমান,খানসামা (দিনাজপুর)

‘স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় দিনাজপুরের খানসামায় “জাতীয় যুব দিবস” পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে বুধবার (১ নভেম্বর) সকালে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব র‌্যালী, আলোচনা সভা, সন্ত্রাস-জঙ্গিবাদ বিরোধী জনসচেতনতামূলক অনুষ্ঠান এবং সামাজিক কর্মকাণ্ড ও স্বেচ্ছাসেবকমূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করা হয়েছে।

এসব অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. তাজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি। উপজেলা যুব উন্নয়ন কর্মকতা আবুল কালাম আজাদের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন।

এ সময় উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, খানসামা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ নিমাই কুমার দত্ত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, সহকারী যুব উন্নয়ন কর্মকতা আনোয়ার হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উদ্যোক্তাগণ, যুবকগণ, সাংবাদিকবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button