জাতীয়রাজনীতিসংস্কৃতি

ঢাকা-১৯’আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন মুহাম্মদ সাইফুল ইসলাম

বিপ্লব শেখ :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০২৪ ঢাকা-১৯ (সাভার) আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম।দলের উচ্চপর্যায়ের একটি অংশের ইঙ্গিত পেয়েই তিনি মনোনয়নপ্রত্যাশী ছিলেন । এ কারণেই তিনি ধামসোনা ইউনিয় পরিষদের চেয়ারম্যান পদ হতে ইস্তফা দিয়ে। শেষ পর্যন্ত মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন ।
সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় আশুলিয়ার পল্লীবিদ্যুত এলাকায় সংবাদ সম্মেলন করে এই ঘোষনা দিয়েছেন তিনি।
এ সময় তিনি উপস্থিতিদের উদ্দেশ্যে বলেন, আপনারা সকলেই জানেন ২০২৪ সালের ৭ই জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল তাদের মনোনয়ন বিক্রি করেছেন। বাংলাদেশ আওয়ামী লীগ থেকে আমিও মনোনয়ন চেয়েছিলাম। কিন্তু,আমি দূর্ভাগ্যবশত মনোনয়ন পাই নাই। ৩০০ আসনে ৩ হাজার ৩৫৯ জন মনোনয়ন চেয়েছেন। মনোনয়ন ৩০০জনকেই দিতে হবে, এজন্য বাকি গুলো বঞ্চিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের সভানেত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা জনপ্রিয়তা যাচাই করার লক্ষ্যে প্রতি আসন থেকে একজনকে নৌকার মনোনয়ন দিয়েছেন। বাকি সবাইকে নির্বাচন করার জন্য উন্মুক্ত করে দিয়েছেন। সেই সুবাদে আমি প্রার্থী হওয়ার সুযোগ পেয়েছি । আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি আরো বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিঃসন্দেহে ফ্রি ফেয়ার একটি নির্বাচন হবে। এই নির্বাচনে কোনো রকম পক্ষপাতি মূলক আচরণ হবে না এবং কেউ করতে পারবে না ।এবিষয়ে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা”র সুস্পষ্টভাবে নির্দেশনা রয়েছে। সম্মানিত উপস্থিতি ও ভোটারদের উদেশ্য বলেন, আমি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা -১৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আপনাদের সবার সহযোগিতা ও দোয়া সহ ভোট চাই ।
এসময় উপস্থিত ছিলেন, পারভেজ দেওয়ান ইউপি চেয়ারম্যান পাথালিয়া,আব্দুল লতিফ মন্ডল সভাপতি ধামসোনা আওয়ামী লীগ,মতিয়ার রহমান মতি সাধারণ সম্পাদক ধামসোনা আওয়ামী লীগ,সুমন আহম্মেদ ভূইঁয়া চেয়ারম্যান ইয়ারপুর ইউনিয়ন এবং শতাধিক বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সাভার-আশুলিয়ার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button