

বিপ্লব শেখ :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে
ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বর্তমান স্বতন্ত্র প্রার্থী তালুকদার মোঃ তৌহিদ জং মুরাদ এর নির্বাচনী প্রচারণায় ঢাকা-আরিচা মহাসড়কে যানজটের সৃষ্টি হয় চোখে পরার মতো। তবে, সাভার উপজেলা হয়ে উঠেছিল আনন্দ ও উৎসবের নগরী।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বেলা ১১টা থেকে দুপুর প্রায় ৩’টা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়ক মানুষের মিলন মেলায় পরিণত হয়েছিল। আনন্দ-উৎসবে মেতেছিলো আওয়ামীঃ নেতাকর্মী সহ সাধারণ জণগণ।
এসময়, তালুকদার মোঃ তৌহিদ জং মুরাদ তাঁর নির্বাচনি প্রচারণা শেষে সংক্ষিপ্ত জনসভা করেন। সেখানে নেতাকর্মী ও উপস্থিত জনগণের উদ্দেশ্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন, জননেত্রী শেখ হাসিনার আরেক মার্কা হলো ঈগল, আমি পাশ করলে এই ঈগল মার্কার বিজয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গলায় ফুলের মালা পড়িয়ে দিবো। আমি তো নৌকাই, শুধু আমার প্রতীকটা হলো ঈগল।
১৯শে’ডিসেম্বর দুপুরে সাভারের শিমুলতলা এলাকায় দরবারে জং ভবনে তাঁর নির্বাচনী অফিস উদ্বোধন শেষে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
এছাড়াও রানা প্লাজার বিষয় নিয়ে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা বলেনতো রানা প্লাজা কি আমি ভেঙ্গেফেলেছি? ওই ভবনের মালিক কি আমি?সেখানে কি আমার কোনো অংশীদারিত্ব ছিল? নাকি রানা প্লাজা আমার আমলে বানানো হয়েছে? তাহলে কেন আমাকে দোষারোপ করা হয়। আমি তো মানুষ, আমার কি কষ্ট লাগে না, আমার অভিমান হইতে পারে না।
তিনি আরও বলেন, আমার নেতা, আমার অভিভাবক, আমার বোন, মাননীয় প্রধানমন্ত্রী এতোদিন আমাকে চুপ থাকতে বলেছিলেন, তাই দীর্ঘ ১০’বছর চুপ ছিলাম। এখন আমার নেত্রী ও অভিভাবকের পরামর্শে আমি নির্বাচনে এসেছি। আমি আপানাদের কাছে ভোট ও দোয়া চাই। আমাকে ভোট দিয়ে নির্বাচিত করুন। কথা দিলাম আমি এলাকার উন্নয়ন করবো।
উল্লেখ্য যে, ২০০৮ইং সালে জাতীয় সংসদ নির্বাচনে দেশের সর্বোচ্চ ভোট পেয়ে সংসদ সদস্য হয়েছিলেন মুরাদ জং। ২০১৩ইং সালে সাভারের রানা প্লাজা ধসের সূত্র ধরে ২০১৪ সালে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পাননি তিনি। সর্বশেষ ২০১৮ইং সালেও তিনি নৌকার মাঝি হতে চেয়ে মনোনয়ন বঞ্চিত হওয়ায়, দীর্ঘ দশ বছর চুপ থাকার পর ডামি প্রার্থী হওয়ার ঘোষণা পাওয়ায়, এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে ঈগল মার্কা নিয়ে নির্বাচন করতে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে হাজার হাজার নেতাকর্মীদের সাথে নিয়ে জনসভা শুরু করেছেন সাবেক এই এমপি তালুকদার মোঃ তৌহিদ জং মুরাদ।
সংক্ষিপ্ত জনসভায়, সাভার উপজেলা আওয়ামী লীগের সাবেক, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলী হায়দার, সাভার পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী আব্দুল হালিম, আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাবউদ্দিন, সাভার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতিঃ সোহেল রানা, আব্দুল কাদের দেওয়ান ও রাজু দেওয়ানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




Daily Aporadh Prokash