অপরাধআইন – আদালত

সাভারে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার চেষ্টা 

সাভার প্রতিনিধিঃ
সাভারে মোঃ আনোয়ার হোসেন ওরফে আনু (৪১) নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। ১৮ই জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে সাভার পৌরসভার ৯নং ওয়ার্ডের গেন্ডা এলাকায় এ ঘটনা ঘটে। আহত মোঃ আনোয়ার হোসেন ওরফে আনু গেন্ডা এলাকার মৃত জালাল মিয়ার ছেলে।
অভিযুক্তরা হলেন ১। মোঃ আনোয়ার আলী মোল্লা (৫৫), পিতা-ইসমাইল মোল্লা ২। রাশেদ মোল্লা এবং ৩। বারেক মোল্লা উভয় আনোয়ার আলী মোল্লার ছেলে। অভিযোগসূত্রে জানা যায় আনোয়ার হোসেন গেন্ডা এলাকায় দীর্ঘদিন যাবত রড় সিমেন্টের ব্যবসা করে আসছে। অভিযুক্তরা তার দোকানে এসে ১০ লক্ষ টাকা চাঁদ দাবি করে। তাহাদের দাবীকৃত চাঁদার টাকা দিতে অপারগতা প্রকাশ করলে এবং বিষয়টি লোকজনদের জানালে তারা তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ হুমকী দিতে থাকে। পরে ১৮ই জানুয়ারি দুপুরে অভিযুক্ত বারেক মোল্লা মোবাইল ফোনের মাধ্যমে ফোন করে তাকে গেন্ডার মহিলা মাদ্রাসার দক্ষিণে ফাঁকা জায়গায় যেতে বলে। সে তাদের কথার সরল বিশ্বাসে করে সে স্থানে যায়। পরে অভিযুক্তরা এবং অজ্ঞাতনামা ২/৩ জন দেশীয় অস্ত্রে শস্ত্রে অবস্থায় দেখিতে পায়। তখন অভিযুক্ত মোঃ আনোয়ার আলী মোল্লা পূর্বের ন্যায় তার নিকট তাহাদের দাবীকৃত চাঁদার টাকা দাবী করে। তিনি অভিযুক্তদের দাবীকৃত চাঁদার টাকা দিতে অপারগতা প্রকাশ করে। পরে অভিযুক্ত মো: আনোয়ার আলী মোল্লা তাহার হাতে থাকা ধারালো দা দিয়া হত্যার উদ্দেশ্যে তার মাথার ডান পার্শ্বে চোয়ালের উপরে আঘাত করে মারাত্মক কাটা রক্তাক্ত জখম করে। আঘাতের ফলে তিনি মাটিতে পড়ে গেলে অভিযুক্ত মো: রাশেদ মোল্লা তাহার হাতে থাকা লোহার শাবল দিয়া তার বাম হাতের কুনইতে আঘাত করে ফুলা রক্তাক্ত জখম করে। অন্যান্য সকল অভিযুক্তরা লোহার রড ও লাঠি দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে হাড় ভাঙ্গা জখম করে। অভিযুক্ত মোঃ বারেক মোল্লা তার পরিহিত প্যান্টের সামনের ডান পকেট হতে ব্যবসায়িক নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা নিয়ে যায়। ভুক্তভোগী আনোয়ার হোসেন জানান তিনি গেন্ডা এলাকায় দীর্ঘদিন ধরে আনোয়ার এন্ট্রারপ্রাইজ নামীয় রড় সিমেন্টের দোকান পরিচালনা করে আসছে। অভিযুক্তরা তার ব্যবসা প্রতিষ্ঠানে এসে ১০ লক্ষ টাকা চাঁদদাবি করে। দাবীকৃত চাঁদার টাকা দিতে রাজি না হওয়ায় ১৮ই জানুয়ারি দুপুরে তার উপর এই হামলা চালায়। এবং তার কাছে থাকা ১ লক্ষ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে সাভার সরকারি হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে তিনি সাভার মডেল থানার একটি লিখত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে সাভার মডেল থানার এসআই রাজিব বলেন ভুক্তভোগী থানায় একটি অভিযোগ দিয়েছেন। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button