অপরাধআইন – আদালতশিক্ষাঙ্গনসংস্কৃতি

গাজীপুরে কলেজ ছাত্র ফেরদৌস আহমেদ অপহরণের ঘটনায়,টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ও মানববন্ধন।

ভ্রাম্যমান প্রতিনিধি :

গাজীপুরের ২৭ মামলার আসামি সন্ত্রাসী রবিন সরদার বাহিনী দ্বারা ভাওয়াল বদর আলম বিশ্ববিদ্যালয় কলেজের এক ছাত্র অপহরণের ঘটনায় সাধারণ ছাত্র ছাত্রীরা সড়ক অবরোধ বিক্ষোভ ও মানববন্ধন করেছে। এই অপহরণের ঘটনাটি সাধারণ ছাত্র-ছাত্রীদের মাঝে ছড়িয়ে পড়লে তারা গাজীপুর টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করে। রবিবার বিকেল ৪ টার দিকে ভাওয়াল কলেজের সামনে এ অপহরণের ঘটনা ঘটে।অপহৃত ফেরদৌস (২৭)ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শেষ বর্ষের ছাত্র।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, একই কলেজের রবিন সরদার নামে এক ছাত্রের নেতৃত্বে কলেজ প্রাঙ্গণ থেকে ফেরদৌসকে অপহরণ করা হয়। বিকেলে রবিন সরদারের নের্তৃত্বে ৩-৪ টি মোটর সাইকেল, ৩ টি সিএনজি ও ১টি প্রাইভেটকার নিয়ে তার ১৫-২০ জন অনুসারী ফেরদৌসকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে প্রাইভেটকারে তুলে নিয়ে যায়। পূর্ব শত্রুতার জেরে এ অপহরণকাণ্ড ঘটতে পারে বলে জানিয়েছেন কলেজের শিক্ষার্থীরা। ভালয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষার্থীরা জানান, রবিন সরদার উক্ত কলেজে ত্রাস সৃষ্টি করে আসছে। সে কলেজের নিরীহ শিক্ষার্থীদের ব্যবহার করে বিভিন্ন প্রকার অপরাধ মূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। রবিন সরদারের বিরুদ্ধে গাজীপুর মহানগরীর বিভিন্ন থানায় চাঁদাবাজী, ছিনতাইসহ ২৭টি মামলা রয়েছে।

গাজীপুর মেট্রোপলিটনের বাসন অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে কলেজ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অপহরণ হওয়া কলেজ ছাত্র ফেরদৌসকে উদ্ধার ও অপরহণকারীদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button