অন্যান্যজাতীয়রাজনীতিসংস্কৃতি

সাভারে বাংলাদেশ ইয়াং মেনস খ্রিষ্টান  এসোসিয়েশনের সুবর্ণ জয়ন্তী’র লোগো উন্মোচন 

সাভার প্রতিনিধিঃ
সাভারে বাংলাদেশ ইয়াং মেনস খ্রিষ্টান এসোসিয়েশনের জাতীয় কাউন্সিলের সুবর্ণ জয়ন্তী’র লোগো উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
সাভারের জালেশ্বর এলাকায় ওয়াইএমসিএ সেন্টারে এ লোগো উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশ ইয়াং মেনস খ্রিষ্টান এসোসিয়েশন ।
অনুষ্ঠানে প্রারম্ভিক প্রার্থনা, বরণ নৃত্য, অতিথিদের ফুল দিয়ে বরণ, সুবর্ণ জয়ন্তী’র লোগো উন্মোচন, প্রদীপ প্রজ্জ্বলন, জুবলী ডকুমেন্টারি প্রদর্শনী এবং অতিথিদের বক্তব্যে মধ্য দিয়ে অনুষ্ঠানে সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে বাংলাদেশ ওয়াইএমসিএ জাতীয় পরিষদের সভাপতি জনি হিউবার্ট রোজারিও এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোল্ডেন জুবিলী উদযাপন কমিটির কনভেনর ও প্রাক্তন প্রেসিডেন্ট এনসিওয়াইবি মি. বাবু মার্কুজ গমেজ, এনসিওয়াইবি এর প্রাক্তন প্রেসিডেন্ট ও এপিএওয়াই এর ভাইস প্রেসিডেন্ট মি, রেমন্ড আরেং, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন এর সভাপতি মি. নির্মল রোজারিও, ধরেন্ডা মিশন এর পাল-পুরোহিত  ফা: জয়ন্ত এস গমেজ, সাভার সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট আব্দুল আওয়াল। এসময় আরো উপস্থিত ছিলেন জেন্ডার ইকুইটি কমিটির এপিএওয়াই এর সদস্য মিসেস মার্শিয়া মিলি গমেজ সহ বাংলাদেশ স্থানীয় ওয়াইএমসিএ প্রেসিডেন্ট, সেক্রেটারি, প্রাক্তন সভাপতি ও কর্মকর্তা, এনইসি সদস্যগণ ও স্থানীয় ওয়াইএমসিএ এর প্রতিনিধি ও যুবকরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button