জাতীয়রাজনীতি

আশুলিয়ার ধামসোনায় বিএনপি ও অঙ্গ-সংগঠনের ওয়ার্ড কার্যালয় উদ্বোধনঃ

নিজস্ব প্রতিবেদকঃ
আশুলিয়ার ধামসোনা ইউনিয়নে বিএনপি ও অঙ্গ-সংঠন এর কার্যালয় উদ্বোধনে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
গত ২৯ নভেম্বর(শুক্রবার)বাদ আসরের পরে ধামসোনা বাজারে এই আয়োজন করেন নবগঠিত ধামসোনা ইউনিয়নের ১.২.৩ নং ওয়ার্ড বিএনপি”র নেতৃ-বৃন্দ।
হাজী মজিবর রহমান এর সভাপতিত্বে আয়োজিত উক্ত অনুষ্ঠানে বক্তাগণ বিভিন্ন দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন এবং দেশের বর্তমান পরিস্থিতিতে দলের কোন বদনাম যেন না হয় এমন কর্মকান্ড হতে বিরত থাকার আহবান জানান সবার প্রতি।,এ সময় সাধারণ সম্পাদক এম.এ হান্নান চৌধুরী বলেন, স্বৈরাচার আওয়ামী সরকারের শাসন আমলে গত ১৫ বছর অনেক নির্যাতন,জুলুম,হামলা-মামলায় অসহনিয় নিপিরণ সইতে হয়েছে বিএনপি”র সকল নেতা কর্মীকে।কোন হাইব্রিড যেন অনুপ্রবেশ না করতে পারে সে দিকে নজর রাখতে হবে সবাইকে।
এসময় উপস্থিত ছিলেন উক্ত কমিটির-মোঃ আলাউদ্দিন(সহ-সাধারণ সম্পাদক), মোঃ নাসির উদ্দিন(সাংগঠনিক সম্পাদক), মাসুদ নারা,আবুল কাশেম,এ্যডভোকেট সাইদুর,বাবুল দেওয়ান,ইছামুদ্দিন, নাসির উদ্দিন,আবুল কাশেমসহ দলের বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button