বেড়ায় দালাল ধরে মালয়েশিয়া গিয়ে গৃহবন্দী লাল বাবু।


মালয়েশিয়ায় কাটছে দাসত্বের জীবন! বাঁচার আকুতি প্রবাসীদের। কাজের খোঁজে পাড়ি জমিয়েছিলেন স্বপ্নের দেশ মালয়েশিয়ায় কিন্ত আট মাস কেটে গেলেও মেলেনি প্রত্যাশিত চাকরি। কিছু দিন কাজ করালেও পরে আর কাজ দেননি দালাল চক্র। রেখেছেন গৃহবন্দী করে। নেই খাবারের ব্যবস্থা, খাওয়া জোটে কোনদিন একবেলা, খুবজোর দুই বেলা। দালালের মাধ্যমে মালয়েশিয়ায় গিয়ে এমন মানবেতর জীবন-যাপন করছেন অভিযোগ পাবনার তিন যুবকের। কৃতদাসের এমন জীবন থেকে মুক্তি চেয়ে আকুতি জানিয়েছেন ভুক্তভোগীরা।
বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নের আনিসের ছেলে লাল বাবু দালালের খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়ে দিশেহারা অবস্থা এখন তার। লাল বাবুর বাবার অভিযোগ স্থানীয় এলাকার দালাল শাহাদাৎ মোল্লা মাধ্যমে ৪ লক্ষ আশি হাজার টাকা দিয়ে দীর্ঘ আট মাস আগে সেখানে গেলেও কাজ দেননি। রেখেছেন গৃহবন্দী করে। অন্যদিকে এলাকায় কিস্তির ও লাভের টাকা দিতে না পারায় পরিবারে সদস্য রয়েছে মহাবিপদে । অথচ দালালের দুই ছেলে ঐখানে কাজ করছে। অন্যদিকে লাল বাবুর ভিসার মেয়াদ শেষ হয়ে আসায় রয়েছে মহা বিপদে।
এ বিষয় য়ে লাল বাবুর মা বলেন
দালাল শাহাদাৎ মোল্লা কাছে কথা
বলতে গেলে উল্টো আমাদের বিভিন্ন ভয়
দেখায় । আমার ছেলে কে গৃহবন্দী থেকে
মুক্ত করতে সকলের সহযোগীতা কামনা করি।
স্থানীয় এলাকাবাসীরা জানান স্থানীয় এলাকার রিক্রুটিং এজেন্সির দালান শাহাদাৎ
মোল্লার মাধ্যমে বিদেশে গেলেও কাজ না দেওয়ায় ঘরে বন্ধী করে রাখার লাল বাবু কোনো টাকা পাঠাতে না পারায় দীর্ঘ আট মাস যাবত তার পরিবারের খেয়ে না খেয়ে
দিন কাটছে।
রিক্রুটিং এজেন্সির দালাল শাহাদাৎ মোল্লার প্রতিষ্ঠান নতুন ভারেংগা ইউনিয়নের রাকসা বাজারে কথা বলতে গেলে তিনি বিষয় টি এড়িয়ে যায়। এবং সেখান থেকে চলে আসার পরে উল্টো লোক মারফত মুঠোফোনে অশালীন ভাষায় হুমকি প্রদান করে।


Daily Aporadh Prokash