অপরাধআইন – আদালত

কুষ্টিয়া ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় নিহত-১

খুলনা জেলা প্রতিনিধিঃ

কুষ্টিয়া ভেড়ামারায় হাওয়াখালী মাঠে ইঞ্জিন চালিত স্টায়ারিং ট্রলী ও পাখি ভ্যান এর মুখোমুখি সংঘর্ষে আব্দুল মালেক (৪৪) নামে একজন নিহত হয়েছে।

সোমবার (২৬ শে ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় ভেড়ামারা-আল্লার দর্গা সড়কের হাওয়াখালী মাঠ নামক স্থানে চাউল বোঝায় স্টিয়ারিং ট্রলীর চাকায় পৃষ্ট হয়ে পাখি ভ্যান চালক আব্দুল মালেক (৪৪) নামে একজনের ঘটনাস্থলেই নিহত হয়।

নিহত আব্দুল মালেক ধরমপুর ইউপির সাতবাড়ীয়া হিসনাপাড়া এলাকার মৃত মনির উদ্দিন এর ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুল মালেক প্রতিদিনের ন্যায় জীবিকার সন্ধানে সোমবার সকালে পাখি ভ্যান নিয়ে রাস্তায় বের হয়ে হাওয়াখালী নামক স্থানে পৌঁছালে উল্টো দিক থেকে আসা চাউল বোঝায় ইঞ্জিন চালিত স্টিয়ারিং ট্রলীর সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এবং ঘটনাস্থলে মালেক মারা যায়। ঘটনাস্থান থেকে পুলিশ লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ ব্যাপারে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল ইসলাম জানান, ভেড়ামারা-আল্লার দর্গা সড়কের হাওয়াখালী মাঠ নামক স্থানে চাউল বোঝায় স্টিয়ারিং ট্রলীর চাকায় পৃষ্ট হয়ে পাখি ভ্যান চালক আব্দুল মালেক (৪৪) নিহত হয়েছে। আমরা ঘটনাস্থল থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করেছি। ইঞ্জিন চালিত স্টিয়ারিং ট্রলীটি ঘটনা স্থান থেকে জব্দ করা হয়েছে। কিন্তু চালক গহের পলাতক রয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুত চলছে।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button