অন্যান্যআইন – আদালত

জয়দেবপুর থানায় ৩ মাসের শিশু অপহৃত বাচ্চা উদ্ধার, অপহরনকারী গ্রেফতার ৩।

শেখ মোঃ হুমায়ুন কবির, স্টাফ রিপোর্টার।

গাজীপুর জেলার পুলিশ সুপার জনাব কাজী শফিকুল আলম বিপিএম, এর নির্দেশনায় জনাব মোহাম্মদ ছানোয়ার হোসেন পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম & অপস্) এর তদারকিতে জনাব মোঃ মিরাজুল ইসলাম, পিপিএম-মেবা, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল এবং, জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ, মাহাতাব উদ্দিন এর নিরলস প্রচেষ্ঠায় মামলার তদন্তকারী অফিসার এসআই/মোঃ আঃ মমিন পিপিএম সহ একটি চৌকস টিম গাজীপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে গত (০৭’ই এপ্রিল ২০২৩ইং) শুক্রবার, গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন মুলাইদ পশ্চিম পাড়া জনৈক সুবেদ আলীর ভাড়াকৃত বাসা থেকে অপহৃত কন্যা শিশুটিকে উদ্ধার এবং অভিযুক্ত ১/ আল্পনা ওরফে রুবিনা (২৫) পিতা-আঃ গনি, মাতা-মৃত হামিদা খাতুন, স্বামী-মজলু, সাং-বাউশি, থানা-বারহাট্টা, জেলা-নেত্রকোনা, তার সহযোগী ২/ ফাতেমা (৩৫) স্বামী-আবুল কাশেম, ৩/ রফিকুল ইসলাম (১৯) পিতা- আবুল কাশেম, উভয় সাং-হাবিআলী, থানা-দূর্গাপুর, জেলা-নেত্রকোনাদেরকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য যে, গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন বাঘের বাজার শিরিরচালা সাকিনস্থ জনৈক মাজহারুল ইসলামের এর টিনশেড বাড়িতে ০২নং রুমে মামলার বাদী মোঃ ফিরোজ হোসেন (৩৪) পিতা-নুর ইসলাম, সাং-বিশ্বনাথপুর, থানা-মহেষপুর, জেলা-ঝিনাইদহ তাহার স্ত্রী ও একমাত্র ৩ মাসের কন্যা ফাতেমা খাতুন এবং তার বৃদ্ধ শাশুড়িকে নিয়ে বিগত ২ মাস যাবৎ বসবাস করে। বাদী রাজমিস্ত্রি এবং তার স্ত্রী গার্মেন্টসে কাজ করে। প্রতিদিন শিশু কন্যাকে বাদীর শাশুড়ির নিকট রেখে যার যার কর্মস্থলে যায়। গত (২০’শে মার্চ ২০২৩ইং) সোমবার একই বাড়িতে আল্পনা নামক একজন জনৈক মহিলা ১১নং রুম ভাড়া করে। মহিলা কোন মোবাইল ফোন ব্যবহার করে না। বাসা ভাড়া নেওয়ার সময় জাতীয় কিংবা অন্য কোন পরিচয় পত্র জমা দেয়নি। উক্ত মহিলা বাদীর পরিবারের সাথে নানা কৌশলে মিশে সখ্যতা তৈরি ও তাহাদের বিশ্বস্ততা অর্জন করে। গত (০২’ই এপ্রিল ২০২৩ইং) বৃহস্পতিবার প্রতিদিনের ন্যায় বাদী ও তাহার স্ত্রী তাদের শিশুটিকে বৃদ্ধ শাশুড়ির নিকট রেখে যার যার কর্মস্থলে গমন করে। একই তারিখ বেলা অনুমান ১০.৩০ ঘটিকায় শিশুটি কান্নাকাটি করলে বাদীর শাশুড়ি শিশুটির জন্য দুধ গরম করতে যায়। এমন সময় উক্ত মহিলা বাদীর শাশুড়িকে খাবার তৈরি করতে বলে বাচ্চাটিকে নিজের কোলে তুলে নেয়। এরপর সুকৌশলে বাচ্চাটিকে অপহরন করে উক্ত মহিলা তার নিজের রুমে ঢুকে ভিতর থেকে দরজার ছিটকিনি বন্ধ করে এবং গ্রীল ছাড়া জানালা দিয়ে বাচ্চা নিয়ে লাফ দিয়ে পালিয়ে যায়।

উক্ত ঘটনার প্রেক্ষিতে জয়দেবপুর থানার মামলা নং-২, তারিখ- (০৩’ই এপ্রিল ২০২৩ইং) শুক্রবার, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৭/৩০ রুজু হলে একটানা অভিযান পরিচালনা করে ৩ মাসের অপহৃত বাচ্চা উদ্ধার ও ৩ অপহরনকারীদের গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে আসামিদের ফোজারী কার্যবিধি ১৬৪ ধারায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দী রেকর্ডসহ মামলার রহস্য উদঘাটিত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button