Uncategorizedঅন্যান্যজাতীয়শিক্ষাঙ্গনসংস্কৃতি

সাভারে চাকুলিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত 

সাভারঃ
সাভারে চাকুলিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ৫ই মার্চ মঙ্গলবার বনগাঁও ইউনিয়নের চাকুলিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এই ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে চাকুলিয়া উচ্চ বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সভাপতি ও বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমান এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য খবির উদ্দিন ও মেহেদী হাসান মদিন, সংরক্ষিত নারী সদস্য রাশিদা বেগম, চাকুলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন সহ চাকুলিয়া উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অভিভাবকমন্ডলী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সারাদিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত তিন জন শিক্ষার্থীকে চাকুলিয়া উচ্চ বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সভাপতি ও বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমান এর নিজ অর্থায়নে একটি করে ল্যাপটপ প্রদান করা হয়। পুরস্কার বিতরণী শেষে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button