সিরাজগঞ্জে স্কুলছাত্রীকে বিয়ে করার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে


তাড়াশ (সিরাজগঞ্জ): অসম প্রেমের জের ধরে দশম শ্রেণির এক ছাত্রীকে বিয়ে করার অভিযোগ উঠেছে এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় শিক্ষকের প্রথম স্ত্রী প্রতিকার চেয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, তাড়াশের রঘুনিলি মঙ্গলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের শারীরিক চর্চা শিক্ষক মো. মনোয়ার হোসেন (পিতা: ফজলুল হক, শোলাপাড়া) একই উপজেলার শোলাপাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সাদিয়া খাতুনের (পিতা: আব্দুস সালাম, খুটিগাছা) সাথে প্রেমের সম্পর্ক তৈরি করে তাকে গোপনে বিয়ে করেছেন।
শিক্ষক মনোয়ার হোসেনের প্রথম স্ত্রী শামীমা জাহান স্বামীর খোঁজ না পেয়ে গত মঙ্গলবার গোপনে সংবাদ পান। তিনি খুটিগাছা তালপুকুর পাড়ে সাদিয়ার বাবার বাড়ি গিয়ে স্বামী ও সাদিয়াকে এক ঘরে একই বিছানায় দেখতে পান। কারণ জানতে চাইলে মনোয়ার হোসেন ও সাদিয়ার পরিবারের লোকজন তাকে গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকি দিয়ে বাড়ি থেকে জোরপূর্বক বের করে দেয়।
নিরুপায় হয়ে শামীমা জাহান বুধবার সন্ধ্যায় স্বামীর বিরুদ্ধে তাড়াশ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এক জন শিক্ষক যদি কোন ছাত্রীর সাথে প্রেমের অবৈধ সম্পর্ক করে তাহলে সে শিক্ষকতার পেশাকে অসন্মান করলো।ছাত্রীরা হবে সন্তান সমতুল্য।প্রেমিকা ভাবার মত মনো ভাব তৈরি হয় কিভাবে?
মেয়ে দেখলে কিছু মানুষদের মাথা মনে হয় ঠিক থাকে না।
গোপন মনোভাব ইশবিশ, ইশবিশ করে।
তারা কোমলমতি ছাত্রীদেরকে ফুসলাতে থাকে।কোন ভাবে একবার রাজি হলেই কাম সেরে ফেলে।
বর্তমান সময়ে প্রাইভেট শিক্ষকের সাথে প্রেম,কলেজ শিক্ষকের সাথে প্রেম।এত প্রেম মনে আসে কিভাবে?
সবার যে চোখের নজর খারাপ সেটা প্রেম সম্পর্ক তৈরি হলেই বুঝা যা




Daily Aporadh Prokash